শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

বিয়ের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করা যায়

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
বুধবার, ২ অক্টোবর, ১০:৪১ পূর্বাহ্ণ
বিভাগ - প্রবাস জীবন-যাপন
0 0
A A
bdnewes bangla

বিয়ের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করা যায়

Share on FacebookShare on Twitter

ইসলাম মানুষকে বিবাহিত জীবনের প্রতি উদ্বুদ্ধ করেছে। বিয়ের উপযোগী নারী-পুরুষকে বিবাহবন্ধনে আবদ্ধ হতে উৎসাহিত করেছে। রাসুলুল্লাহ (সা.) সামর্থ্য অর্জনের পর বিয়েতে বিলম্ব করতে নিষেধ করেছেন। তিনি বলেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে।

কেননা বিয়ে দৃষ্টিকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে সংরক্ষণ করে। আর যে ব্যক্তি বিয়ের সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে। কেননা রোজা কামভাব দমনকারী।’ (সুনানে নাসায়ি, হাদিস : ২২৪০)
বিবাহিত নারী-পুরুষ সঙ্গীহারা হলে তারাও বিয়েতে বিলম্ব করবে না।

মহান আল্লাহ বলেন, ‘তোমাদের মধ্যে যারা আইয়িম (বিপত্নীক বা বিধবা) তাদের বিয়ে সম্পাদন করো এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন; আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা : নুর, আয়াত : ৩২)
বিয়েতে বিবেচ্য বিষয়

ইসলাম বিয়ে করার সময় প্রধানত চারটি বিষয় বিবেচনা করতে বলেছে। এই চারটি বিষয়ে পাত্র ও পাত্রীর মধ্যে সমতা থাকলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হবে।

তা হলো—সম্পদ, বংশমর্যাদা, সৌন্দর্য ও ধার্মিকতা। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নারীদের চার কারণে বিয়ে করা হয়, তার মাল সম্পদের জন্য, তার বংশমর্যাদার জন্য, তার সৌন্দর্যের জন্য এবং তার ধার্মিকতার জন্য। তুমি দ্বিনদারিকে প্রাধান্য দাও। তোমার দুই হাত মাটিমাখা হোক।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৩২৩০)

বিয়ের প্রস্তাব কখন প্রত্যাখ্যান করা যায়

শরিয়তের দৃষ্টিতে যেসব কারণে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা যায় তার কয়েকটি তুলে ধরা হলো—

১. কুফু না মিললে : যদি পাত্র ও পাত্রীর মধ্যে উল্লিখিত চার বিষয়ে সমতা না থাকে তবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা যায়, বিশেষ করে যেখানে দ্বিনদারি থাকে না। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘নারীদের চার কারণে বিয়ে করা হয়, তার মাল সম্পদের জন্য, তার বংশমর্যাদার জন্য, তার সৌন্দর্যের জন্য এবং তার ধার্মিকতার জন্য। তুমি দ্বিনদারিকে প্রাধান্য দাও। তোমার দুই হাত মাটিমাখা হোক।’ (সুনানে নাসায়ি, হাদিস : ৩২৩০)

২. বয়সের পার্থক্য বেশি হলে : শরিয়তের দৃষ্টিতে যেকোনো বয়সের নারী ও পুরুষ পরস্পরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারে। তবে পাত্র ও পাত্রীর বয়সের পার্থক্য খুব বেশি হলে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা যায়। হাদিসে এসেছে, আবু বকর (রা.) ও ওমর (রা.) ফাতিমা (রা.)-এর বিয়ের প্রস্তাব পেশ করলে রাসুলুল্লাহ (সা.) বললেন, সে তো অল্প বয়স্কা। এরপর আলী (রা.) প্রস্তাব দিলে তিনি তাঁর সঙ্গে বিয়ে দিলেন। (সুনানে নাসায়ি, হাদিস : ৩২২১)

হাদিস গবেষকরা বলেন, আলী ও ফাতিমা (রা.)-এর বয়সের পার্থক্য ছিল পাঁচ বছর।

৩. পাত্র নিঃস্ব হলে : পাত্র আর্থিকভাবে নিঃস্ব হলে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা যায়। দীর্ঘ হাদিসে এসেছে, ফাতিমা বিনতে কায়েস (রা.) তালাকপ্রাপ্তা হন। অতঃপর তিনি ইদ্দত শেষ করলে মুয়াবিয়া ও আবু জাহম (রা.) তাঁকে বিয়ের প্রস্তাব দেন। বিষয়টি নবী (সা.)-কে জানালে তিনি বলেন, ‘আবু জাহম এমন ব্যক্তি, যার কাঁধ থেকে লাঠি নামে না। আর মুয়াবিয়া তো কপর্দকহীন গরিব মানুষ। তুমি উসামা ইবনু যায়েদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হও।’ (সহিহ মুসলিম, হাদিস : ৩৫৮৯)

৪. পাত্র মেজাজি হলে : পাত্র যদি অতিরিক্ত মেজাজি হয় তবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা যায়। যেমনটি উল্লিখিত হাদিসে বর্ণনা করা হয়েছে।

৫. চরিত্রবান না হলে : পাত্র ও পাত্রী যদি সুচরিত্রের অধিকারী না হয়, তবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা যে ব্যক্তির দ্বিনদারি ও নৈতিক চরিত্রে সন্তুষ্ট তোমাদের কাছে সে ব্যক্তি বিয়ের প্রস্তাব করলে তার সঙ্গে (তোমাদের কন্যা ও বোনদের) বিয়ে দাও। তা যদি না করো তাহলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১০৮৪)

প্রত্যাখ্যানপ্রবণতা ভালো নয়

কারো ভেতরে যদি অহেতুক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের প্রবণতা থাকে, তবে তা পরিহারযোগ্য। যেমনটি নবীজি (সা.) উল্লিখিত হাদিসে সতর্ক করে বলেছেন, ‘তাহলে পৃথিবীতে ফিতনা-ফ্যাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে।’ (প্রাগুক্ত)

আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।

এস/এইচ

ShareTweet
Previous Post

১ বছর নয়, অক্টোবরেই চালু হতে যাচ্ছে মিরপুর-১০ স্টেশন

Next Post

হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যার অভিযোগ

Related Posts

bdnews bangla
নির্বাচিত খবর

কানাডায় অভিবাসন জালিয়াতির অভিযোগে পাঁচ বাংলাদেশির বিরুদ্ধে মামলা

অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা
প্রবাস জীবন-যাপন

অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা

বিশ্ব ডিম দিবস আজ
প্রবাস জীবন-যাপন

বিশ্ব ডিম দিবস আজ

আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন
প্রবাস জীবন-যাপন

আজ পুলিশের সঙ্গে এক কাপ কফি খাওয়ার দিন

bdnews bangla
প্রধান খবর ২

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো সৌদি

প্রাক্তনকে পুরোপুরি ভুলে যেতে সময় লাগে ৮ বছর: গবেষণা
প্রবাস জীবন-যাপন

প্রাক্তনকে পুরোপুরি ভুলে যেতে সময় লাগে ৮ বছর: গবেষণা

Next Post
হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যার অভিযোগ

হাত-পা বেঁধে ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যার অভিযোগ

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট

ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট

ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ

ফ্রান্সে বিক্ষোভে উত্তাল রাজপথ: গ্রেপ্তার ৪৪৮, আহত ৫৩ পুলিশ

শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না!

সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না!

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist