মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

ভিসা বিধিনিষেধ আরোপের আহ্বান ইইউ পার্লামেন্ট সদস্যের

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ২৪ ডিসেম্বর, ১১:৪৪ পূর্বাহ্ণ
বিভাগ - প্রবাস রাজনীতি
0 0
A A
ভিসা বিধিনিষেধ আরোপের আহ্বান ইইউ পার্লামেন্ট সদস্যের
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য।

এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের কাছে একটি চিঠি লেখেন ইলান ডি বাসো এবং কার্স্টেন লক এবং ১৪ ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেন।

চিঠিতে তারা নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ হিসাবে আখ্যায়িত করে বোরেলের প্রতি এ নিয়ে উদ্বেগ জানানোর আহ্বান জানান।চিঠিতে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষ বিরোধী দলের কর্মীদের ওপর সহিংসভাবে দমন-পীড়ন চালিয়েছে। আমরা মনে করি, যখন কোথাও প্রধান বিরোধী দলগুলোকে হয়রানি করা হয়, তাদের কর্মীদের নির্যাতন করা হয়, গ্রেফতার করা হয় এবং তাদের সমর্থকদের ভয় দেখানো হয়, তখন সেখানে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না।

চিঠিতে তারা নির্বাচনের আগে বাংলাদেশের পরিস্থিতিকে উদ্বেগজনক হিসাবে আখ্যায়িত করে বোরেলের প্রতি এ নিয়ে উদ্বেগ জানানোর আহ্বান জানান।

ইউরোপীয় পার্লামেন্ট বলেছে, তারা বাংলাদেশে বিরোধী দলের প্রতিনিধিদের গণগ্রেফতার এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অত্যধিক বলপ্রয়োগের কারণে উদ্বিগ্ন।

জোসেপ বোরেলকে ইইউ পার্লামেন্ট সদস্যরা আরও বলেন, আমরা ৫ নভেম্বর এক্সে (টুইট) বাংলাদেশে গণগ্রেফতার সংক্রান্ত আপনার পোস্টটিকে ইতিবাচকভাবে দেখছি। সেখানে আপনি অংশগ্রহণমূলক নির্বাচনের শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। তবে আমরা ভয় পাচ্ছি যে, বাংলাদেশ সরকার অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের শান্তিপূর্ণ উপায় খুঁজছে না।

ইইউ পার্লামেন্টের ওই দুই সদস্য চিঠির শেষে জোসেপ বোরেল ও তার অফিসকে ১৪ সেপ্টেম্বর পার্লামেন্টারি রেজুলেশনে বর্ণিত সুপারিশগুলো জরুরিভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

তারা বোরেলকে বলেন, আপনি যদি এই বিষয়ে আপনার অফিস কী কী করছে তার রূপরেখা দিতে পারেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, আমরা আপনাকে মানবাধিকার লঙ্ঘনকারী এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপের আহ্বান জানাচ্ছি।

চার দেশের ১৪ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা: অগণতান্ত্রিক আচরণ ও দুর্নীতির অভিযোগে মধ্য আমেরিকার চার দেশের ১৪ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশগুলো হলো নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ৪ জন নিকারাগুয়ার, ৪ জন গুয়াতেমালার, ৩ জন হন্ডুরাসের এবং ৩ জন এল সালভাদরের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই প্রতিবেদনটি এমন ব্যক্তিদের চিহ্নিত করে যারা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন করেছে, উল্লেখযোগ্য দুর্নীতিতে লিপ্ত হয়েছে, বা গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া এবং এল সালভাদরে দুর্নীতির তদন্তে বাধা দিয়েছে। ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের ৩৫৩ নম্বর ধারা সংশোধিত অনুসারে তালিকায় থাকা ব্যক্তিরা মার্কিন ভিসা পাওয়া ও যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

 এস আর/

ShareTweet
Previous Post

সোনার দামে নতুন রেকর্ড

Next Post

সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী সাহাব উদ্দিন

Related Posts

‘আজকেই প্রথম আসছি, আমাদের ছেড়ে দেন’
প্রবাস রাজনীতি

‘আজকেই প্রথম আসছি, আমাদের ছেড়ে দেন’

নারী নিয়ে ভাইরাল সেই এমপির বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি
প্রধান খবর ২

নারী নিয়ে ভাইরাল সেই এমপির বিষয়ে জামায়াতে ইসলামীর বিবৃতি

জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি
নির্বাচিত খবর

জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি

bdnews bangla
প্রধান খবর

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে দিল্লিতে ঢাকার চিঠি

bdnews bangla
আইন-বিচার

শাপলা চত্বর হত্যাকাণ্ডে শেখ হাসিনা-আজিজসহ আসামি ৪১ জন

bdnews bangla
প্রবাস রাজনীতি

শিবিরের ম্যারাথনে থাকাদের ৯০ শতাংশ লীগের পেছনে এভাবেই দৌড়ঝাঁপ করেছে

Next Post
সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী সাহাব উদ্দিন

সিআইপি হলেন মালয়েশিয়া প্রবাসী সাহাব উদ্দিন

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’

‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’

‘আজকেই প্রথম আসছি, আমাদের ছেড়ে দেন’

‘আজকেই প্রথম আসছি, আমাদের ছেড়ে দেন’

তরুণীরা কেন বয়সে বড় পুরুষের প্রেমে পড়ে?

তরুণীরা কেন বয়সে বড় পুরুষের প্রেমে পড়ে?

বিয়ে গোপন রাখা নিয়ে ইসলাম কি বলে?

বিয়ে গোপন রাখা নিয়ে ইসলাম কি বলে?

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist