ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কে কে বাড়ি লক্ষীর হাট উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি৷
এ সময় মির্জা ফখরুল বলেন, জামায়াত ভোটের নামে বেহেশতে যাওয়ার টিকে দেয়। তারা এসব মুনাফেকি করে। আমাদের সাবধান থাকতে হবে৷ ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না।
এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, এলাকায় একটাও এনসিপি নাই৷ সে কারনে তারা জামায়াতের সাথে সুর মিলায়। তারা পিআর চাই, জনগণ পিআর বুঝেনা৷ এসবের কারন ভোট পেছানো৷
এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর সভাপতি আব্দুল হামিদ সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ ইউ/














Discussion about this post