শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মালয়েশিয়ায় চালু হল ই-পাসপোর্টের কার্যক্রম

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ৪:১১ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
মালয়েশিয়ায় চালু হল ই-পাসপোর্টের কার্যক্রম

মালয়েশিয়ায় ফিতাকেটে ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা, সেবা বিভাগের সচিব মো: আব্দুল্লাহ আল-মাসুদ চৌধুরী ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান।

Share on FacebookShare on Twitter

আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়া প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। উদ্বোধনের মধ্য দিয়ে চালু হল ই-পাসপোর্টের কার্যক্রম। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টায় ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করেন, স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা, সেবা বিভাগের সচিব মো: আব্দুল্লাহ আল-মাসুদ চৌধুরী। উদ্বোধনের সময় নবাজতক শিশুর এ্যানরোলমেন্টের মাধ্যমে শুরু হয় ই-পাসপোর্টের কার্যক্রম।

এরপর, পাসপোর্ট ও ভিসা উইংএর কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিনের উপস্থাপনায় শুরু হয় এক আলোচনা সভা। সভার সভাপতিত্ব করেন, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আসান। সভায় প্রধান অতিথির বক্তব্যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা, সেবা বিভাগের সচিব মো: আব্দুল্লাহ আল-মাসুদ চৌধুরী বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মানে ই-পাসপোর্ট , ই-গেইট, ও মান সম্মত ইমিগ্রেশন পরিসেবার কোন বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে, ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ নুরুস ছালাম পিএসসি বলেন, ই-পাসপোর্ট পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি। আপনারা ই-গেইট দিয়ে সহজেই ইমিগ্রেশন পার হতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই।

হাইকমিশনার মো: শামিম আহসান বলেন, মালেয়শিয়ায় ই-পাসপোর্ট চালু হওয়ায় ডিজিটাল বাংলাদেশ আরো বেশি সার্থক হয়েছে। প্রবাসীদের সেবার ব্যাপারে সব সময় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, বক্তব্য রাখেন, এক্সপ্যাট সার্ভিসের পরিচালক গিয়াস উদ্দিন আহমদ ও এক্সপ্যাট সার্ভিসের এর মার্কেটিং ও ব্র্যান্ডিং পরিচালক অভিনেতা এসএম আরমান পারভেজ।

আগামীকাল শুক্রবার ১৯ এপ্রিল থেকে কার্যক্রম শুরু করার জোর প্রচারণা চালালেও একদিন আগে অর্থাৎ ১৮ এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয় আবেদন গ্রহণ।

এর আগের দিন ১৭ এপ্রিল হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংএর কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-পাসপোর্ট আবেদন দাখিলের জন্য আবেদনকারীকে সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগকৃত আউটসোর্সিং কোম্পানি ‘এক্সপ্যাট সার্ভিসের কুয়ালালামপুর এসডিএনবিএইচডি’ (ইএসকেএল)-এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেয়া বাধ্যতামূলক। নিম্নোক্ত উভয় পদ্ধতিতেই অ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে।

ওয়েব লিংক:www.expatserviceskl.com অথবা https://www.expatservicesmy.com/#/book appointment
ঠিকানা: সাউথগেট কমার্শিয়াল সেন্টার, লেভেল-২, ব্লক ই, নং-২, জালান দুয়া অফ জালান চ্যান সো লিন-৫৫২০০, কুয়ালালামপুর।
ই-পাসপোটের সরকারি ফি ভিসা ক্যাটাগরি (সাধারণ শ্রমিক) ৪৮ পাতা ৫ বছর মেয়াদির জন্য ১৬৪ রিঙ্গিত (ইএসকেএল সার্ভিস চার্জ বাবদ ৩২ রিঙ্গিত)। ভিসা ক্যাটাগরি (অন্যান্য) ৪৮ পাতা ৫ বছর মেয়াদির জন্য ৫৪৫ রিঙ্গিত (ইএসকেএল সার্ভিস চার্জ বাবদ ৬০ রিঙ্গিত)।

চলতি বছরের ৫ জানুয়ারি রাজধানী কুয়ালালামপুরের সাউথগেট কমার্শিয়াল সেন্টারে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের নানামুখী সেবা নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

শুরু থেকেই প্রতিষ্ঠানটি মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নবায়নসহ অন্যান্য সেবাদানে হয়রানি ও দালালমুক্ত রাখার ঘোষণা দিয়ে আসছে।

এক্সপ্যাট সার্ভিস কল সেন্টার দিয়ে কার্যক্রম শুরু হয়, ই-পাসপোর্ট সেবার পাশাপাশি, ধাপে ধাপে যুক্ত হয়েছে বিদেশি নাগরিকদের জন্য ভিসা সার্ভিস এবং পাসপোর্ট নেই এমন প্রবাসীদের জন্য ট্রাভেল পারমিট প্রদান, যা আগে সরাসরি হাইকমিশন থেকে সংগ্রহ করতে হতো প্রবাসীদের।

‘এক্সপ্যাট সার্ভিস প্রবাসীদের জন্য জালান চান সো লিনে (সিটি সেন্টারের পাশে) প্রায় ১৪ হাজার বর্গফুট প্রশস্ত ওয়ান স্টপ সার্ভিস নিয়ে আসছে, যেখানে একইসঙ্গে সব সেবা যুক্ত থাকবে। ৪৫টি কাউন্টারের মাধ্যমে চলবে এ সেবা।’

কোনো প্রবাসী পাসপোর্ট করতে চাইলে ব্যাংক ড্রাফট থেকে শুরু করে ফর্ম পূরণ পর্যন্ত সব কাজে সহযোগিতা করবে প্রতিষ্ঠানটির কর্মীরা।

সেবা গ্রহণকারী প্রবাসীদের প্রয়োজন হলে +৬০৩৯২১২০২৬৭ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে এবং এক্সপ্যাট সার্ভিস দ্রুততম সময়ে প্রবাসীদের আন্তরিক সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে বলে জানানো হয়েছে।

এছাড়া, আউটসোর্সিং কোম্পানি ইসিএল রাজধানী কুয়ালালামপুরের বাইরে একাধিক রাজ্যে, যেমন জহরবারু ও পেনাংয়ে হাইকমিশনের তত্ত্বাবধানে মোবাইল টিমের মাধ্যমে সেবা প্রদান করবে।
ইসিএল পরিচালিত ‘ওয়ান স্টপ’ সার্ভিস সেন্টারটির সার্বিক কার্যক্রম প্রত্যক্ষভাবে ইলেকট্রনিক ব্যবস্থায় সরাসরি হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং সিসিটিভির মাধ্যমে তা হাইকমিশন থেকে সরাসরি মনিটরিং করার ব্যবস্থা করা হয়েছে।

উন্নত দেশের আদলে এ ধরনের ব্যবস্থা প্রবাসে সেবা সহজতর ও দ্রুততর করবে এবং সেবা প্রদানের ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনবে বলে প্রত্যাশা মালয়েশিয়া প্রবাসীদের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,হাইকমিশনের ডিফেন্স উইং কমোডর মো. হাসান তারিক মন্ডল, কাউন্সিলর শ্রম মো: শরিফুল ইসলাম, কাউন্সিলর রাজনৈতিক প্রণব কুমার ভট্টাচার্য, দূতালয় প্রধান ফারহানা আহমদ চৌধুরী, বিএমসিসি আইয়ের পরিচালক মাহবুব আলম শাহ, কাউন্সিলর কন্স্যুলার মুর্শেদ আলম, প্রথম সচিব বাণিজ্যিক প্রণব কুমার, প্রথম সচিব শ্রম সুমন চন্দ্র দাস, কমিউনিটি নেতা, দাতুশ্রী কামরুজ্জামান কামাল, মকবুল হোসেন মুকুল, সিআইপি অহিদুর রহমান ওহিদ, রাশেদ বাদল, দাতু আক্তার হোসেন, শাহীন সরদার, মনিরুজ্জামান মনির, দাতু আব্দুল রোফ লিটন, দাতুশ্রী জালাল উদ্দিন সেলিম, নাজমুল ইসলাম বাবুল প্রমূখ। এ ছাড়া প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন মালয়েশিয়া প্রবাসীর লাশ নিচ্ছে না পরিবার

ShareTweet
Previous Post

এক হচ্ছেন তাহসান-মিথিলা!

Next Post

নিহত ১৭, ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

Related Posts

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ
এশিয়া

ভারতের উত্তরাখণ্ডে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু
এশিয়া

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ
এশিয়া

আফগানিস্তানে আফিম উৎপাদন বেড়েছে ৫ গুণ: জাতিসংঘ

পছন্দের পুরুষকে পেতে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে গেলেন তরুণী, অতঃপর…
এশিয়া

পছন্দের পুরুষকে পেতে ১০০ ফুট উঁচু টাওয়ারে উঠে গেলেন তরুণী, অতঃপর…

সুপার এল নিনোর প্রভাবে ভারতে ৫৫ হাজার মৃত্যুর শঙ্কা
এশিয়া

সুপার এল নিনোর প্রভাবে ভারতে ৫৫ হাজার মৃত্যুর শঙ্কা

সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা
এশিয়া

সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা

Next Post
নিহত ১৭, ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

নিহত ১৭, ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘আগামীর সরকার নাহিদ ইসলাম, এনসিপির নেতৃত্বে গঠিত হবে’

‘আগামীর সরকার নাহিদ ইসলাম, এনসিপির নেতৃত্বে গঠিত হবে’

৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স

৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, প্রতিহত করল সৌদি জোট

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, প্রতিহত করল সৌদি জোট

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist