এবারের ব্যালন ডি’অর জিতেছেন হ্যারি কেইন। এর সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। তবে আরেক প্লাটফর্মে জিতে নিলেন দারুণ এক পুরষ্কার। লিওনেল মেসিকে হারিয়ে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ীর খেতাব উঠলো রোনালদোর হাতেই।
এবারই প্রথম উয়েফা ও ফ্রান্স ফুটবল নতুন এক পুরষ্কার চালু করে। ‘বেস্ট অব অল টাইম’ নামের এই ট্রফি নির্ধারিত হয়েছে ভক্তদের ভোটের মাধ্যমে। এই ভোট অবশ্য দিতে হয়েছে টাকা খরচ করেই।
ব্যালন ডি’অর অন্তত দুবার জিতেছেন, এমন ১০ জন ফুটবলারকে নিয়ে এই আয়োজন করা হয় এই ভোটাভুটি। তাদের সেরা মৌসুম কোনটি, সেটি বেছে নেওয়া হয়েছে এখানে।
সমর্থকদের ভোটে প্রথম হয়েছেন রোনালদো। তার ২০০৮ মৌসুমটি এই তালিকায় শীর্ষে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে আছেন মেসি, তার ২০১২ মৌসুম এই স্থানে আছে। তৃতীয় হয়েছেন রোনালদোও। তার ২০১৭ সালের ব্যালন ডি’অর জয়ের জন্য এই স্থান নির্ধারিত হয়েছে।
রোনালদো ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন। সেই জয়ই তাকে এই ভোটে প্রথম স্থান এনে দিয়েছে। পরে ২০১৩, ২০১৪, ২০১৬ ও ২০১৭ সালেও পুরস্কারটি জেতেন তিনি। এর মধ্যে শেষ চারটি জয় আসে রিয়াল মাদ্রিদে খেলার সময়। অপরদিকে আর্জেন্টাইন তারকা মেসি রেকর্ড আটবার পুরস্কারটি জিতেছেন।
এই ভোটে অংশ নিতে সমর্থকদের প্রতিটি ভোটের জন্য ১ ইউরো দিতে হয়েছে। গত বুধবার রাতে ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ভোট গ্রহণ শেষ হয়।
এই ভোটে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন ব্যালন ডি’অর অন্তত দুবার জেতা ১০ জন কিংবদন্তি ফুটবলার। মেসি-রোনালদো ছাড়াও ছিলেন তিনবারের জয়ী মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি ও ইয়োহান ক্রুইফ, রোনালদো নাজারিও, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, কেভিন কিগা ও আলফ্রেদ দি স্তেফানো।
এ ইউ/














Discussion about this post