শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি: ইরান

মেহেদী হাসান মেহেদী হাসান
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ৪:০৭ অপরাহ্ণ
বিভাগ - মধ্যপ্রাচ্য
0 0
A A
যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি: ইরান

যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে যুক্তরাজ্য-ফ্রান্স-জার্মানি: ইরান

Share on FacebookShare on Twitter

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে দেশটির ওপর আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদে বলেছেন, তেহরান কখনোই পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করবে না।

বুধবারের এ বক্তব্য এসেছে এমন সময়ে, যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি নামে পরিচিত) ৩০ দিনের একটি প্রক্রিয়া শুরু করেছে, যার মেয়াদ ২৭ সেপ্টেম্বর শেষ হবে। ওই প্রক্রিয়ার লক্ষ্য ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা।

ই-থ্রির অভিযোগ, তেহরান ২০১৫ সালের সেই চুক্তি মানছে না, যার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা।

তারা জানিয়েছে, ইরান যদি জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেয়, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উদ্বেগ দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তাহলে তারা ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর করা স্থগিত রাখতে রাজি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জাতিসংঘে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর এক্স-এ লিখেছেন,
“একটি চুক্তি এখনো সম্ভব। হাতে মাত্র কয়েক ঘণ্টা বাকি। আমরা যে বৈধ প্রশ্ন তুলেছি, তার জবাব দেওয়া এখন ইরানের দায়িত্ব।”

ইরান এর আগে বলেছে, ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়া এবং জুন মাসে ইরানের ওপর বিমান হামলা চালানোই তাদের অঙ্গীকার শিথিলের কারণ।

পেজেশকিয়ান ইউরোপীয়দের ‘অসৎ উদ্দেশ্যে’ অভিযুক্ত করে বলেন, ট্রাম্প চুক্তি ভেঙে দেওয়ার পর ইরানের প্রতিক্রিয়াই ছিল সহযোগিতা কমানোর কারণ।

তিনি বলেন, “তারা নিজেদের ভালো পক্ষ হিসেবে উপস্থাপন করেছে, অথচ ইরানের আন্তরিক প্রচেষ্টাকে খাটো করেছে।”

জাতিসংঘে ভাষণে পেজেশকিয়ান আরও অভিযোগ করেন, ই-থ্রি আসলে “যুক্তরাষ্ট্রের ইশারায়” কাজ করছে।

তিনি বলেন, “এভাবে তারা সদিচ্ছা বিসর্জন দিয়েছে। আইনি বাধ্যবাধকতা এড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়া ও ইউরোপের ব্যর্থতার প্রতিক্রিয়ায় ইরান যে বৈধ প্রতিকারমূলক পদক্ষেপ নিয়েছে, সেটিকে তারা বড় ধরনের লঙ্ঘন হিসেবে উপস্থাপন করতে চেয়েছে।”

মঙ্গলবার প্রচারিত এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আবারও বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন। তার ভাষায়, “এটা আলোচনা নয়, এটা চাপিয়ে দেওয়া।”

নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে ইরানের বিদেশি সম্পদ জব্দ হবে, দেশটির অস্ত্রচুক্তি বন্ধ হবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি শাস্তির মুখে পড়বে।

১২ দিনের যুদ্ধ

নিজের ভাষণে পেজেশকিয়ান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলারও নিন্দা করেন, যা ১২ দিনের যুদ্ধ উসকে দেয়।

সে যুদ্ধে কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক কর্মকর্তা নিহত হন এবং দেশটির প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে।

ইসরায়েলি বিমান হামলায় এক হাজারের বেশি ইরানি নিহত হয়। ইরানের দাবি, এভাবে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইসরায়েল, যা পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে ‘আত্মরক্ষার’ নামে চালানো হয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা প্রতিবেশী আরব দেশগুলোর সার্বভৌমত্বকে অগ্রাহ্য করছে। লেবানন, সিরিয়া, ইয়েমেন ও কাতারসহ একাধিক দেশে হামলা চালিয়েছে দেশটি। তবে ইরানে সাম্প্রতিক হামলা ছিল এ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক অভিযান, যা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরানকেও হামলা চালাতে বাধ্য করে।

সূত্র: আল জাজিরা

এম এইচ/ 

ShareTweet
Previous Post

ফিলিস্তিনের ভাগ্য নেতানিয়াহুর হাতে ছেড়ে দেয়া যায় না: ম্যাক্রোঁ

Next Post

একাত্তরে হারিয়েছি আজকেও হারাব: চমক

Related Posts

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর
মধ্যপ্রাচ্য

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর

পশ্চিম তীরে পূর্ণ অবরোধের ঘোষণা নেতানিয়াহুর
মধ্যপ্রাচ্য

পশ্চিম তীরে পূর্ণ অবরোধের ঘোষণা নেতানিয়াহুর

সৌদি আরবে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী
মধ্যপ্রাচ্য

সৌদি আরবে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

নতুন হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা ধ্বংস করবে ইরান
নির্বাচিত খবর

নতুন হামলা হলে ৭ দেশের এআই ও তেল স্থাপনা ধ্বংস করবে ইরান

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি
প্রধান খবর

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি

দাম্মামের বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১, আহত ৮
নির্বাচিত খবর

দাম্মামের বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ১, আহত ৮

Next Post
একাত্তরে হারিয়েছি আজকেও হারাব: চমক

একাত্তরে হারিয়েছি আজকেও হারাব: চমক

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস

সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর

আল-আকসা মসজিদের খতিবকে গ্রেপ্তার ইসরায়েলি বাহিনীর

পশ্চিম তীরে পূর্ণ অবরোধের ঘোষণা নেতানিয়াহুর

পশ্চিম তীরে পূর্ণ অবরোধের ঘোষণা নেতানিয়াহুর

সৌদি আরবে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

সৌদি আরবে আটকা ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist