ব্যাংকের টাকা বকেয়া সংক্রান্ত মামলা নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনার মুখ পড়েছেন নেটদুনিয়ায় তুমুল জনপ্রিয় ইউটিউবার ইফতেখার রাফসান। এবার তার নিজ প্রতিষ্ঠান ‘ব্লু ড্রিংকস’ জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, রাফসানের প্রতিষ্ঠানের অনুমোদন ছিলো না। নোংরা পরিবেশে পণ্য তৈরির দায়ে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকসে অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনার সত্যতা পেয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ২৪ এপ্রিল এ অভিযান পরিচালিত হয়। শুক্রবার (১৭ মে) খবরটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নতুন করে সামনে এসেছে।
এ বিষয়ে বিএসটিআই কুমিল্লার উপ-পরিচালক কে এম হানিফ গণমাধ্যমকে বলেছেন, নিবন্ধন সনদ না থাকা এবং নোংরা পরিবেশে পণ্য উৎপাদন করে বাজারজাত করছিল ব্লু ড্রিংকস নামের একটি প্রতিষ্ঠান। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রসঙ্গত, গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইটস ড্রিংক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন ইউটিউবার ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্য ছোট ভাই নামে সোশ্যাল মিডিয়ায় পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। সম্প্রতি ‘ব্লু’ লেবুর ফ্লেভার বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।
এ এস/














Discussion about this post