মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

সংসদে নির্বাচিত নারী সদস্য কমেছে

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
বুধবার, ১০ জানুয়ারি, ১১:১৬ পূর্বাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, বাংলাদেশ
0 0
A A
সংসদে নির্বাচিত নারী সদস্য কমেছে
Share on FacebookShare on Twitter

নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদে ৫০টি আসন সংরক্ষিত রয়েছে। রাজনৈতিক দলগুলোর সব কমিটিতে ৩৩ শতাংশ নারী সদস্য রাখার বাধ্যবাধকতা রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, এ লক্ষ্য অর্জন করার কথা ছিল ২০২০ সালের মধ্যে। তবে তা না পারায় সময় ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এবারের নির্বাচনে জয়ী হয়েছেন ১৯ জন নারী প্রার্থী। ২০১৮ সালে জয়ী হয়েছিলেন ২২ জন।

নারীদের এগিয়ে নিতে এসব প্রচেষ্টার মধ্যে দেখা যাচ্ছে, সরাসরি নির্বাচন করে সংসদে আসা নারীর সংখ্যা তেমন একটা বাড়ছে না। ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে সংসদে নির্বাচিত নারী সদস্যের সংখ্যা ১৮ থেকে ২২ জনের মধ্যে রয়েছে।

বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ’ নামের একটি প্রকল্পের আওতায় বিভিন্ন সময়ে নারী জনপ্রতিনিধিদের আলোচনায় ডাকা হয়। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ পরিচালক (নারী ও যুব কর্মসূচি) লিপিকা বিশ্বাস বলেন, নারীদের জন্য মনোনয়ন পাওয়াই বড় চ্যালেঞ্জ। অর্থ ও পেশিশক্তির বিষয়টিও বিবেচনায় চলে আসে বলে নারীরা মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েন।

চলতি সংসদ নির্বাচনে জয়ী যেসব নারী

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও গোপালগঞ্জ-৩ আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী জয়ী হয়েছেন রংপুর-৬ আসন থেকে। সংসদের উপনেতা মতিয়া চৌধুরী জয়ী হয়েছেন শেরপুর-২ আসন থেকে।

আওয়ামী লীগের নবনির্বাচিত অন্য নারী সংসদ সদস্যরা হলেন গাইবান্ধা-৩ থেকে উম্মে কুলসুম, বগুড়া-১ থেকে সাহাদারা মান্নান, সিরাজগঞ্জ-২ থেকে জান্নাত আরা হেনরী, বাগেরহাট-৩ থেকে হাবিবুন নাহার, বরগুনা-২ থেকে সুলতানা নাদিরা, কিশোরগঞ্জ-১ থেকে সৈয়দা জাকিয়া নূর, মুন্সিগঞ্জ-২ থেকে সাগুফতা ইয়াসমীন, গাজীপুর-৩ থেকে রুমানা আলী, গাজীপুর-৪ থেকে সিমিন হোসেন রিমি, চাঁদপুর-৩ থেকে দীপু মনি, চট্টগ্রাম-২ থেকে খাদিজাতুল আনোয়ার এবং কক্সবাজার-৪ আসন থেকে শাহীন আক্তার।

স্বতন্ত্র হিসেবে জয়ী চার নারী হলেন গাইবান্ধা-১ আসনের আবদুল্লাহ নাহিদ নিগার, মাদারীপুর-৩ আসনের মোসা. তাহমিনা বেগম, সুনামগঞ্জ-২ আসনের জয়া সেনগুপ্তা এবং হবিগঞ্জ-১ আসনের আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী জয়ী। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের নিলুফার আনজুম ৯৮৫ ভোটে এগিয়ে রয়েছেন। তবে ওই আসনে একটি কেন্দ্রে ভোট বাতিল করায় ফলাফল প্রকাশ করা হয়নি।

ভোটে জয়ী নারীদের কেউ কেউ পারিবারিক সূত্রে রাজনীতিতে এসেছেন। তবে অনেকেই দীর্ঘ সময় ধরে রাজনীতি করে প্রতিষ্ঠা পেয়েছেন। তেমন একজন হলেন মাদারীপুর-৩ আসন থেকে জয়ী তাহমিনা বেগম। তিনি রাজনীতি করেন ৪৪ বছর ধরে। তিনি বর্তমান সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

জয়ের হার বেশি

এবার নির্বাচনে ১ হাজার ৯৬৯ জন প্রার্থী অংশ নেন। নির্বাচন কমিশনের ৩ জানুয়ারির হিসাব অনুসারে, এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৯০ জন। নারীর অংশগ্রহণ কম হলেও জয়ের হার বেশি। এবার ভোটে নারী প্রার্থীদের মধ্যে ২১ শতাংশের বেশি জয় পেয়েছেন। আর পুরুষ প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন প্রায় ১৫ শতাংশ।

 

এফএস/

ShareTweet
Previous Post

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধতার প্রোগ্রাম শেষ হবে ৩০ জুন

Next Post

স্পেনে পৌঁছানোর চেষ্টায় ৬৬১৮ অভিবাসীর মৃত্যু

Related Posts

১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা
নির্বাচিত খবর

১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা

bdnews bangla
আবহাওয়া

দুদিন অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, আবারও ডুবতে পারে ঢাকা

bdnews bangla
নির্বাচিত খবর

এবারের বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার আয় করেছে ফিফা

bdnews bangla
বাংলাদেশ

কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা

পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
আমেরিকা

পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬

ইতিহাসের প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ডে আর্জেন্টিনা
নির্বাচিত খবর

ইতিহাসের প্রথম দল হিসেবে লজ্জার রেকর্ডে আর্জেন্টিনা

Next Post
স্পেনে পৌঁছানোর চেষ্টায় ৬৬১৮ অভিবাসীর মৃত্যু

স্পেনে পৌঁছানোর চেষ্টায় ৬৬১৮ অভিবাসীর মৃত্যু

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা

১৯ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকা

আইনি প্রক্রিয়ার বাইরে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনি প্রক্রিয়ার বাইরে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

bdnews bangla

আজ দায়িত্ব নিচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম

bdnews bangla

দুদিন অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, আবারও ডুবতে পারে ঢাকা

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist