শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

সরকার যেকোন ষড়যন্ত্র অতিক্রম করার সাহস রাখে: ওবায়দুল কাদের

প্রবাস খবর ডেস্ক প্রবাস খবর ডেস্ক
রবিবার, ১৪ জানুয়ারি, ৮:১৫ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
সরকার যেকোন ষড়যন্ত্র অতিক্রম করার সাহস রাখে: ওবায়দুল কাদের
Share on FacebookShare on Twitter

দেশি-বিদেশি যেকোন ষড়যন্ত্র ও চাপ অতিক্রম করার সাহস সরকার রাখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘দেশি-বিদেশি চাপ আছে। তবে আমরা সেই চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি- পদ্মা সেতু ও রাজধানীতে আধুনিক মেট্রোরেল তার বড় উদাহরণ। আরও পাঁচটি মেট্রোরেল হবে, এর পাশাপাশি দুটি পাতাল রেলের কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেলের নির্মাণকাজ শেষ করা হবে।’

ওবায়দুল কাদের আজ রোববার নতুন মন্ত্রিসভায় চতুর্থবারের মতো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে প্রথম দিন নিজ কার্যালযয়ে এসে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশি-বিদেশী চাপের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন। চাপ বিদেশ থেকেও আছে, দেশেও আছে। কিন্তু আমরা তা অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি।

তিনি বলেন, আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ, আমাদের সম্পর্ক মাটি ও মানুষের সাথে। মাটি ও মানুষের সাথে যে দলের যে সরকারের সম্পর্ক- সেই দল কোন বিদেশি চাপ বা দেশি চাপ, কোন চাপের কাছেই নতি স্বীকার করে না।
রাজনীতি, অর্থনীতি ও ব্যক্তিগত জীবনের সর্বক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়েছে- জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি মনে করি- কোনো চ্যালেঞ্জ অতিক্রম করা অসম্ভব নয়, সবই অতিক্রম করতে পারবে বর্তমান সরকার।

তিনি বলেন, আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছি। পথে পথে বাধা, পদে পদে বাধা- সেটা আমরা অতিক্রম করেছি। আমরা অতিক্রম করেছি নির্বাচনী পরিস্থিতি। নির্বাচন তো হয়েই গেছে। অনেকে বলেছেন- নির্বাচন তো করতে পারবে না, কিন্তু আমরা নির্বাচন করেছি। আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়িত করেছি। এখনও আমাদের ওপর চাপ আসবে আমরা জানি, বিদেশি চাপ আসবে, নানান ধরনের চাপ আসবে, পাশাপাশি আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলো অতিক্রম করতে হবে এগুলোকে ভয় পেলে চলবে না, সাহস রাখতে হবে।

বিএনপিসহ সমমনা দলগুলোর নতুন করে নির্বাচনের দাবিকে ‘মামাবাড়ির আবদার’- বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশটা সকলের। দেশ যে শুধু আওয়ামী লীগের সেটা তো বলতে পারি না। সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় আসতে হবে। আমরাও চিরজীবন ক্ষমতায় থাকবো না। একটা দল চিরজীবন ক্ষমতায় থাকেও না। এ দেশের সকল সম্পদ জনগণের। বিরোধীদলের যারা আছেন, তারাও এ সম্পদের অংশীদার। কাজেই উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছে, সেটা ২০৪১ সাল অবধি আমাদের ভিশনে নিয়ে যেতে হবে।

দ্রব্যমূল্য নিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকাল আমাদের গ্রামীণ বাজার পর্যন্ত ভরপুর খাদ্য সামগ্রী, ফলমূল সব আছে। সীমান্তেও একই অবস্থা। কিছু নিম্নআয়ের মানুষের কষ্ট হচ্ছে। মানুষ যাতে সহজে দ্রব্যমূল্য কিনতে পারে- সেক্ষেত্রে আমরা জোর দেবো।

তিনি বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে আমরা একটা পরিকল্পনা হাতে নিয়েছি, আমি আশা করি যে- এই পরিকল্পনাটা বাস্তবায়ন হলে সড়কে নিরাপত্তা, রোড সেফটির যে প্রোগ্রাম এ প্রোগ্রাম আমরা সফলতার দিকে নিয়ে যেতে পারবো। সড়কের শৃঙ্খলা ফিরে আসবে, এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সূত্র- বাসস

ShareTweet
Previous Post

সরকারি চাকরিতে ক্যাডার বৈষম্য দূর করা হবে: জনপ্রশাসনমন্ত্রী

Next Post

বেসরকারি স্কুল-কলেজে চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত

Related Posts

সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত
প্রবাস রাজনীতি

সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
নির্বাচিত খবর

অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ

পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন
বাংলাদেশ

পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন
জাতীয়

রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন

পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ খাঁন
প্রবাস রাজনীতি

পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ খাঁন

bdnews bangla
জাতীয়

ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

Next Post
বেসরকারি স্কুল-কলেজে চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত

বেসরকারি স্কুল-কলেজে চুক্তিভিত্তিক নিয়োগ স্থগিত

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৯২

চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস এসআরবি বিল

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে পাস এসআরবি বিল

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, পাঠানো হবে না প্রতিনিধিও

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, পাঠানো হবে না প্রতিনিধিও

‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist