বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

সামিটের ২ হাজার কোটি টাকার কর ফাঁকি, মামলার মুখে ৭ পরিচালক

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ১১:৪২ পূর্বাহ্ণ
বিভাগ - আইন-বিচার, প্রধান খবর ২
0 0
A A
bdnews bangla

সামিটের ২ হাজার কোটি টাকার কর ফাঁকি, মামলার মুখে ৭ পরিচালক

Share on FacebookShare on Twitter

কর ফাঁকির অভিযোগে চাপের মুখে পড়েছে বিদ্যুৎ খাতের জায়ান্ট সামিট পাওয়ার ও সিঙ্গাপুরের শীর্ষ ধনী আজিজ খান পরিবার। সামিট পাওয়ার ও আজিজ খান পরিবারের সাত পরিচালকের বিরুদ্ধে প্রায় ২ হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগ এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব অভিযোগের বিরুদ্ধে সামিট পাওয়ার গত দুই বছরে এনবিআরের বিরুদ্ধে উচ্চ আদালতে ২০টি রিট মামলা করেছে। তবে এবার কর ফাঁকির অর্থ আদায়ে সামিটের সাত পরিচালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। ওই সাত পরিচালকই আজিজ খান পরিবারের সদস্য। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশের পুঁজিবাজারে বিদ্যুৎ খাতের তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেড। এর অধীনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের এক ডজনের বেশি কোম্পানি রয়েছে। সামিট পাওয়ারের ৬৩ দশমিক ১৯ শতাংশ শেয়ারের মালিক সামিট করপোরেশন। ফলে সামিট পাওয়ারের মুনাফার ৬৩ দশমিক ১৯ শতাংশ ডিভিডেন্ড হিসেবে পায় সামিট করপোরেশন।

আবার সামিট করপোরেশনের প্রায় ৯৯ শতাংশ শেয়ারের মালিক সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল। ফলে সামিট করপোরেশনের আয়ও শেষ পর্যন্ত সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের কাছে যায়। অর্থাৎ সামিট পাওয়ারের আয় সামিট করপোরেশনের মাধ্যমে সিঙ্গাপুরের সামিট পাওয়ার ইন্টারন্যাশনালে স্থানান্তরিত হয়। এ লভ্যাংশ স্থানান্তরের সময় সামিট পাওয়ার থেকে সামিট করপোরেশনে অর্থ দেওয়ার ক্ষেত্রে কর ফাঁকির অভিযোগ তুলেছে এনবিআর।

এনবিআরের নথি অনুযায়ী, আয়কর আইনের ১৪৩(৫) ধারা অনুসারে একটি কোম্পানি অন্য কোম্পানিকে ডিভিডেন্ড দিলে ২০ শতাংশ উৎসে কর দিতে হয়। ডিভিডেন্ড দেওয়ার সময় সংশ্লিষ্ট কোম্পানিকে এ কর কেটে এনবিআরের কোষাগারে জমা দেওয়ার নিয়ম রয়েছে। তবে সামিট পাওয়ারের দাবি, বিদ্যুৎ খাতের কোম্পানির আয় করমুক্ত। তাই ডিভিডেন্ডের ওপর উৎসে কর প্রযোজ্য নয়। এনবিআরের দাবির বিরুদ্ধে গত বছর উচ্চ আদালতে রিট করে সামিট। সাধারণত এ ধরনের কর ফাঁকির অভিযোগ সিভিল মামলা হিসেবে নিষ্পত্তি করে এনবিআর। তবে জুলাই অভ্যুত্থানের পর আয়কর আইনে পরিবর্তন আনা হয়। এতে নথি জাল বা মিথ্যা তথ্য দিয়ে কর ফাঁকি দিলে ফৌজদারি মামলা করার সুযোগ তৈরি হয়।

এ আইনের আওতায় এবার সামিটের সাত পরিচালকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার উদ্যোগ নিয়েছে এনবিআর। তারা হলেন মোহাম্মদ আজিজ খান, আঞ্জুমান আজিজ খান, আদিবা আজিজ খান, মোহাম্মদ ফয়সাল করিম খান, মোহাম্মদ লতিফ খান, মোহাম্মদ ফরিদ খান ও জাফর উমেদ খান।

এ বিষয়ে সামিট করপোরেশনের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার মোহসেনা হাসান কালবেলাকে বলেন, ‘সামিট গ্রুপ সব সময় দেশের প্রচলিত আইন মেনে কর পরিশোধ করে আসছে। করপোরেট জবাবদিহি নিশ্চিত করতে হিসাব ও আর্থিক বিষয় পরিচালনায় কেপিএমজি ও বেকার টিলির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দেশের আইন ও করবিধি মেনেই সামিট কর পরিশোধ করে। এনবিআরের সঙ্গে কোনো বিরোধ হলে তা আদালত ও সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হয়। বিষয়গুলো বর্তমানে বিচারাধীন থাকায় এর বেশি কিছু বলতে চাচ্ছি না।’

এনবিআর সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর বৃহৎ ১০ শিল্প গ্রুপের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করে সরকারি বিভিন্ন সংস্থা। এর অংশ হিসেবে সামিট পাওয়ার ও আজিজ খান পরিবারের কর ফাঁকির বিষয়ও অনুসন্ধান শুরু করে এনবিআরের প্রধান গোয়েন্দা দপ্তর সিআইসি।

সামিট পাওয়ারের ডিভিডেন্ডে উৎসে কর প্রযোজ্য কি না, তা নিয়ে অবশ্য আগেও আলোচনা হয়েছিল। বিষয়টি প্রথম সামনে আসে ২০২৩ সালে। তখন এনবিআরের কর অঞ্চল-১-এর এক কর্মকর্তা দাবি করেন, সামিট পাওয়ার সামিট করপোরেশনকে যে ডিভিডেন্ড দেয়, তাতে ২০ শতাংশ উৎসে কর প্রযোজ্য। কিন্তু সামিট পাওয়ার এ আইন পরিপালন করেনি। বিষয়টি নজর এলে নথি যাচাই শুরু করেন কর অঞ্চল কর্মকর্তারা। একই বছর এনবিআর আইনের ব্যাখ্যা দিয়ে জানায়, সামিটের ডিভিডেন্ডে উৎসে কর প্রযোজ্য হবে না। ফলে তখন বিষয়টি আর এগোয়নি।

২০২৪ সালের ৫ আগস্টের পর নতুন করে তদন্ত শুরু হলে আগের সিদ্ধান্ত পরিবর্তন করে এনবিআর। নতুন ব্যাখ্যায় সংস্থাটি জানায়, সামিট পাওয়ারের ডিভিডেন্ডে ২০ শতাংশ উৎসে কর প্রযোজ্য হবে।

এনবিআরের তথ্যে, ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে মোট ৯৬৩ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে সামিট পাওয়ার লিমিটেড ৭ বছরে ৩৮৭ কোটি ৬০ লাখ টাকা, সামিট গাজীপুর-২ লিমিটেড ৩ বছরে ১৭৬ কোটি ৫৭ লাখ, সামিট বরিশাল পাওয়ার লিমিটেড ৪ বছরে ৫৬ কোটি ২৬ লাখ, সামিট মেঘনাঘাট পাওয়ার লিমিটেড ৬ বছরে ৯২ কোটি ৮০ লাখ, সামিট নারায়ণগঞ্জ পাওয়ার ইউনিট-২ তিন বছরে ২০ কোটি ৯ লাখ, সামিট এলএনজি টার্মিনাল প্রাইভেট লিমিটেড ৩ বছরে ১০০ কোটি ৬০ লাখ এবং সামিট বিবিয়ানা পাওয়ার লিমিটেড ৬ বছরে ১২৯ কোটি ৮৯ লাখ টাকা কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

আইনের বিষয়ে এনবিআরের সাবেক সদস্য ও সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) সাবেক মহাপরিচালক মো. খাইরুল ইসলাম কালবেলাকে বলেন, ‘একটি কোম্পানি অন্য কোম্পানিতে ডিভিডেন্ড স্থানান্তর করলে ২০ শতাংশ হারে উৎসে কর প্রযোজ্য। তাই সামিটের ক্ষেত্রে এনবিআরের দাবিও যৌক্তিক।’

সিআইসি ও কর অঞ্চল সূত্রে জানা গেছে, ডিভিডেন্ডের পাশাপাশি সামিট গ্রুপের আরও তিনটি প্রতিষ্ঠানের কর নথি ফের খতিয়ে দেখেছে এনবিআর। আয় গোপনসহ বিভিন্ন অভিযোগে এসব নথি পুনঃউন্মোচন করা হয়।

এনবিআরের নথি অনুযায়ী, সামিট মেঘনাঘাট পাওয়ার লিমিটেড ৪ বছরে ৭৬০ কোটি ১৮ লাখ টাকা, সামিট বিবিয়ানা পাওয়ার লিমিটেড ৫ বছরে ২৫১ কোটি ৯৫ লাখ এবং সামিট বরিশাল পাওয়ার লিমিটেড ৯ বছরে ৭ কোটি ৫৭ লাখ টাকা কর ফাঁকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে এসব নথিতে ১ হাজার ১৯ কোটি ৬৯ লাখ টাকার কর ফাঁকির তথ্য পাওয়া গেছে।

এনবিআরের এসব অভিযোগের বিরুদ্ধে উচ্চ আদালতে গেছে সামিট। গত দুই বছরে এনবিআরের বিরুদ্ধে ২০টি রিট মামলা করেছে প্রতিষ্ঠানটি। এর কোনোটিই এখনো নিষ্পত্তি হয়নি। এর মধ্যে সাতটি রিটে আয়কর আইনের ১৪৩(৫) ধারায় করা জরিমানা এবং ১৩টি রিটে ২১২ ধারায় কর নথি পুনঃউন্মোচনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তানিম খান বলেন, ‘যে কেউ আইন অনুযায়ী রিট করতে পারেন। এসব মামলায় করসহ বিভিন্ন বিষয় জড়িত থাকতে পারে। আশা করছি, বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি হবে।’

এ ইউ/

ShareTweet
Previous Post

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

Next Post

স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি

Related Posts

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
জাতীয়

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?
প্রধান খবর ২

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা
জাতীয়

ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
আইন-বিচার

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি
প্রধান খবর ২

একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি

Next Post
bdnews bangla

স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

শিক্ষার্থীর মাকে বাড়িতে ডেকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

bdnews bangla

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist