বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৫ অক্টোবর, ৪:১৯ অপরাহ্ণ
বিভাগ - প্রধান খবর, প্রবাস খেলা
0 0
A A
bdnews bangla

হাথুরুসিংহেকে সাময়িক বরখাস্ত করল বাংলাদেশ

Share on FacebookShare on Twitter

আজ বাংলাদেশ জাতীয় দলের কোচের পদ থেকে চন্ডিকা হাথুরুসিংহেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, আচরণবিধি ভাঙার অভিযোগে আপাতত শোকজ ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর জায়গায় আপাতত ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিসির নতুন প্রধান হয়েই জানিয়ে দিয়েছিলেন ফারুক আহমেদ, কোচিংয়ে পরিবর্তন আনবেন তিনি। বোর্ডের বাইরে থাকার সময়ই ছেলেদের জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছিলেন।

দায়িত্ব পেয়েও অবস্থান বদলাননি, প্রথম সংবাদ সম্মেলনেই বলেছিলেন বিকল্প পেলেই কোচিংয়ে পরিবর্তন আনবেন। কিন্তু এরপরই পাকিস্তানে ইতিহাস গড়েছে বাংলাদেশ। মাত্র দ্বিতীয় দল হিসেবে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ করা কোচকে ছাঁটাই করা কঠিন।

তবে ভারত সফরে ভয়ংকর সময় কাটিয়েছে বাংলাদেশ দল। টেস্টে বাজেভাবে হেরেছে দুই টেস্টেই। টি-টোয়েন্টিতে পারফরম্যান্স আরও খারাপ ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য গুরুত্বপূর্ণ অনেক সদস্যকে খেলায়নি ভারত। প্রায় দ্বিতীয় শক্তির এক দলের কাছে প্রতি ম্যাচেই অপদস্থ হয়েছে। শেষ ম্যাচে তো ২০ ওভারে ২৯৭ রান দিয়ে লজ্জার সব রেকর্ড গড়েছেন নাজমুল হোসেন শান্তরা।

পরশু ভারত সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। দলের সঙ্গে ফিরেছেন হাথুরুসিংহেও। আজ একটি সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশ দলের কোচের পদ থেকে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিসিবি। বিসিবির একটি সূত্রের বরাতে বলা হয়েছে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই ছাঁটাই হতে পারেন তিনি।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত হাথুরুসিংহের মেয়াদ। কিন্তু ফারুক আহমেদ বিসিবির দায়িত্ব নেওয়ার পরই আভাস দিয়েছেন, তাঁকে আগেই সরিয়ে দেওয়া হবে। প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছিল, অসদাচরণ ও আচরণবিধি ভাঙার অভিযোগেই শ্রীলঙ্কান কোচকে বিদায় করে দিচ্ছে বিসিবি।

২০২৩ বিশ্বকাপে জাতীয় দলের এক ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ অভিযোগ ছিল হাথুরুসিংহের বিপক্ষে। দলের সিনিয়র ক্রিকেটারদের বিভেদে ভূমিকা রাখারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।

বলা হচ্ছে চুক্তি অনুযায়ী হাথুরুসিংহের বছরে যে কদিন ছুটি পাওনা, তিনি এর চেয়ে বেশি ছুটি কাটিয়ে ফেলেছেন। চুক্তি অনুযায়ী বছরে ৪৫ দিন ছুটি পাওনা তাঁর, প্রথম বছরে তিনি অতিরিক্ত ছুটি কাটিয়েছেন ৬৭ দিন!

এ বছরও এখন পর্যন্ত অতিরিক্ত ১৪ দিন ছুটি কাটিয়েছেন। এসব ছুটি আনুষ্ঠানিকভাবে নেননি বলে বিসিবি বিষয়টাকে আচরণবিধি ভঙ্গ হিসেবে দেখছে।

পাকিস্তান সফরের আগে ছুটিতে ছিলেন হাথুরুসিংহে। এ সময় স্থানীয় কোচদের অধীনে অনুশীলন করেছিলেন ক্রিকেটাররা। পাকিস্তান সফরের শেষেও ছুটি কাটাতে গিয়েছিলেন কোচ। এবার দুই সিরিজের মাঝে বিরতি কম থাকায় আর ছুটিতে যাননি। কিন্তু ছুটিটা একদম পাকাপাকিভাবেই পেয়ে গেলেন।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

আন্দোলনে গুলিতে নিহত, পান্থ ৩.১৭ পেয়ে উত্তীর্ণ

Next Post

সয়াবিন ও পাম তেলের শুল্ক অব্যাহতির প্রস্তাব

Related Posts

মৃত্যুর মুখে দাঁড়িয়েও বিশ্বকাপ ফুটবলের খেলা দেখছে গাজাবাসী
প্রবাস খেলা

মৃত্যুর মুখে দাঁড়িয়েও বিশ্বকাপ ফুটবলের খেলা দেখছে গাজাবাসী

জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে: প্রধানমন্ত্রী
প্রধান খবর

জনগণের টাকা জনগণের কল্যাণেই ব্যয় হবে: প্রধানমন্ত্রী

ম্যাচ শেষে অঝোরে কাঁদার পর মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
প্রবাস খেলা

ম্যাচ শেষে অঝোরে কাঁদার পর মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা

bdnews bangla
প্রবাস খেলা

একদিনে তিন তারকার গোল উৎসব

bdnews bangla
প্রবাস খেলা

ভয়াবহ ফাউল করেও ছাড় পেলেন মেসি, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়

bdnews bangla
প্রবাস খেলা

প্রথম গোলট করার পর কাঁদলেন মেসি, হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

Next Post
bdnews bangla

সয়াবিন ও পাম তেলের শুল্ক অব্যাহতির প্রস্তাব

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

আইফোন চুরির অপবাদে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়

চানাচুর মার্কা বাজেট, যা শুনতে ভালো লাগলেও খেলে পেট খারাপ হয়

বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist