দেশে হামের উপসর্গ নিয়ে আরও আট শিশু মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছালো ৯৩০ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০০ জনের।
সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম-সংক্রান্ত পরিস্থিতি নিয়ে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও সন্দেহজনক হামে আটজন মারা গেছে। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন ও সিলেটে চারজন মারা গেছে।
একই সময়ে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ১২৪ জন।
এছাড়া ২৪ ঘণ্টায় এক হাজার ১৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭২ হাজার ৭২০ জনে।
এ ইউ/













Discussion about this post