রমজান মাসে সাধারণত চারটি জুমা (শুক্রবার) পড়লেও কখনো কখনো পাঁচটিও হয়ে থাকে। দীর্ঘ তিন বছর পর আবারও বাংলাদেশসহ কয়েকটি দেশে এবারের রমজানে মিলেছে পাঁচটি জুমা—যা মুসলিমদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।
এর আগে ২০২৩ সালের রমজানেও ছিল পাঁচটি জুমা। ওই বছর প্রথম রোজাই ছিল শুক্রবার, ফলে পুরো মাসে পাঁচটি জুমা পাওয়া গিয়েছিল। একইভাবে এবছরও রমজানে পাঁচটি শুক্রবার পড়েছে।
চলতি রমজানে ২০ ফেব্রুয়ারি (২ রমজান) ছিল প্রথম জুমা। এরপর ২৭ ফেব্রুয়ারি, ৬ মার্চ ও ১৩ মার্চ যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ জুমা পালিত হয়। আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে পঞ্চম জুমা, যা ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত—রমজানের শেষ জুমা।
এদিকে আজ দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৩০ রমজান পূর্ণ হচ্ছে এবং আগামী শনিবার সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।














Discussion about this post