রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

চলমান আন্দোলনে স্বামীর মৃত্যু, শোকে আত্মহত্যা স্ত্রীর

Kazi Mohammad Ismail Kazi Mohammad Ismail
বৃহস্পতিবার, ১ আগস্ট, ৪:৫৭ অপরাহ্ণ
বিভাগ - বাংলাদেশ
0 0
A A
চলমান আন্দোলনে স্বামীর মৃত্যু, শোকে আত্মহত্যা স্ত্রীর
Share on FacebookShare on Twitter

১৮ বছর বয়স মানে দু:সহ, এ বয়স মানে না কোনো বাধা। এ কথা তো কবি সুকান্ত ভট্টাচার্য আগেই বলেছিলেন তার বিখ্যাত ‘১৮ বছর বয়স’ কবিতায়। সেই উক্তি যে মোটেও অত্যুক্তি ছিলো না তারই প্রমাণ জিসান। পুরো নাম আব্দুর রহমান জিসান।

চলমান কোটা সংস্কার আন্দোলনে গত ২০শে জুলাই শনিবার গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।  সেই মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি পরিবার। আক্ষরিক অর্থেই এবার মরার ওপর পড়লো খাড়ার ঘাঁ।  সেই এক শোক ভুলতে না ভুলতেই পরিবারে নেমে আসে আরেক দুর্যোগ। জিসানের মৃত্যুতে ভেঙে পড়েন তার প্রিয়তমা স্ত্রী মিষ্টি। কেবল ১৪ মাসের দাম্পত্য জীবন। স্বামী ছাড়া পৃথিবীটা কারাগার মনে হতে থাকে তাঁর। অসহনীয় সেই শোককে আর শক্তিতে পরিণত করা হলো না মিষ্টির। বরং মেনে নিলেন তার প্রিয়তম স্বামী এখন না ফেরার দেশে। আর নিজেই বেছে নিলেন স্বামীর কাছে যাবার পথ। গত  সোমবার আত্মহত্যা করেন মিষ্টি।

১৪ মাস আগে জিসান ভালোবেসে বিয়ে করেন রাবেয়া মিষ্টিকে। তার বাবা একজন প্রবাসী। জিসানের মা-স্ত্রী ও একমাত্র বোনকে নিয়ে ভাড়া থাকতেন যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায়। পানি সরবরাহ প্রতিষ্ঠানে কাজ করতেন জিসান আহমেদ। এলাকাবাসী জানায়, ঘটনার দিন যাত্রাবাড়ীর রায়েরবাগে ২ নম্বর গলিতে দোকানে পানি সরবরাহের সময় শ্বশুরবাড়ির সামনেই গুলিবিদ্ধ হন তিনি। এরপর ঢাকা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

জিসানের মৃত্যুর খবর পেয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে আসেন বাবা বাবুল সরদার। সড়ক দুর্ঘটনার ভয়ে ছেলেকে মোটরসাইকেল পর্যন্ত  কিনে দেননি তিনি। তবুও সন্তানকে ধরে রাখতে পারলেন না । তিনি বলেন, ছেলের মৃত্যুতে ভেঙে পড়েন পুত্রবধূ মিষ্টি। সারাদিন স্বামীর প্যান্ট-শার্ট নিয়ে বসে থাকতো সে। খাওয়া দাওয়া একেবারে বন্ধ হয়ে গিয়েছিলো।  সোমবার সকালে আত্মহত্যা করেন তিনি। পরে যাত্রাবাড়ী থানা পুলিশ এসে তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এস আর/

ShareTweet
Previous Post

নিষিদ্ধ হলো জামায়াত-শিবির

Next Post

সংসার ভাঙলো আরিফিন শুভর!

Related Posts

স্ত্রীর প্রতি ভালোবাসায় ১৫ বছর ধরে কবরস্থান পরিষ্কার করেন মওলা বক্স
বাংলাদেশ

স্ত্রীর প্রতি ভালোবাসায় ১৫ বছর ধরে কবরস্থান পরিষ্কার করেন মওলা বক্স

bdnews bangla
বাংলাদেশ

থানায় রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সেই ওসির জিডি

bdnews bangla
বাংলাদেশ

‘কন্যাকে রক্ষায় বিচারের অপেক্ষা না করেই থাপ্পড়-লাথি মারার অধিকার রাখে বাবা’

সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস
জাতীয়

সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ
বাংলাদেশ

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজনকে আটক করেছে পুলিশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ কে এই আবু বকর
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ কে এই আবু বকর

Next Post
সংসার ভাঙলো আরিফিন শুভর!

সংসার ভাঙলো আরিফিন শুভর!

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

বল প্রয়োগ করলে ফ্যাসিস্ট, না করলে দুর্বল পুলিশ: আইজিপি

বল প্রয়োগ করলে ফ্যাসিস্ট, না করলে দুর্বল পুলিশ: আইজিপি

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

ফিলিস্তিনের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল ঢাকার দূতাবাস

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা দিল ঢাকার দূতাবাস

স্ত্রীর প্রতি ভালোবাসায় ১৫ বছর ধরে কবরস্থান পরিষ্কার করেন মওলা বক্স

স্ত্রীর প্রতি ভালোবাসায় ১৫ বছর ধরে কবরস্থান পরিষ্কার করেন মওলা বক্স

‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম

‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist