আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে লিটন দাসের পরিবর্তে ডাক পেয়েছিলেন সৌম্য সরকার। সিরিজের দুই ম্যাচ শেষ হলেও ভিসা জটিলতার কারণে এখনও দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। ফলে এই সিরিজে আর খেলা হচ্ছে না সৌম্যর।
আগামীকাল টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। এরপরই ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা। ওয়ানডের স্কোয়াডে নেই সৌম্য। ফলে এবার আরব আমিরাতে যাওয়া হলো তার।
সবশেষ গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন সৌম্য। ভারতের বিপক্ষে সুযোগ পেয়ে ডাক নিয়ে ফেরায় পরবর্তী সিরিজগুলোয় তার আর ডাক পড়েনি। লিটনের ইনজুরিতে কপাল খুললেও, এবার তার সামনে দেয়াল তুলে দিলো ভিসা জটিলতার মতো ঘটনা।
বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর শেখ জায়েদ স্টেডিয়ামে।
আফগানিস্তান সফরে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
এস এইচ/














Discussion about this post