শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

‘সুযোগ’ পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি

মেহেদী হাসান মেহেদী হাসান
মঙ্গলবার, ১১ নভেম্বর, ১:১৩ অপরাহ্ণ
বিভাগ - নির্বাচিত খবর, প্রবাস রাজনীতি
0 0
A A
‘সুযোগ’ পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী জাতীয় পার্টি
Share on FacebookShare on Twitter

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মতো দলগুলো যখন নির্বাচনী মাঠে ব্যস্ত, তখন ভোটে অংশ নেওয়া নিয়ে চরম অনিশ্চয়তায় আওয়ামী লীগের রাজনৈতিক মিত্র জাতীয় পার্টি।

অনিশ্চয়তা থাকলেও এরই মধ্যে ভেতরে ভেতরে প্রার্থী বাছাই ও নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছে দলটি। তারা বলছে, শেষ পর্যন্ত যদি ভোটে অংশ নেওয়ার ব্যাপারে ‘গ্রিন সিগন্যাল’ মেলে, তাহলে জোরেসোরে মাঠে নামবে তারা।

দলটির ইচ্ছা- এককভাবে নির্বাচনের চাইতে জোটগতভাবে ভোটে অংশ নেওয়া। সেক্ষেত্রে বিএনপি কিংবা জামায়াতে ইসলামী যে কোনো একটি দলের সাথে জোটে যেতেও আগ্রহী দলটি।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলে সেক্ষেত্রে জাতীয় পার্টিরও যেমন আসন সংখ্যা বাড়বে, তেমনি যে দলের সাথে জোট হবে তাদেরও আসন ও ভোট বাড়বে”।

দলটি মনে করছে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনো যে ধোঁয়াশা রয়ে গেছে সেটি হয়তো তফসিল ঘোষণার পর কেটে যাবে। তখনই জোটের বিষয়ে আলোচনার উদ্যোগ নেবে দলটি।

আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ করবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে জাতীয় পার্টি সেই সংলাপে আমন্ত্রণ পাবে কি-না সেটি এখনো নিশ্চিত নয়।

জাতীয় পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। তবে দলটির মধ্যে অন্তর্কোন্দলের জেরে কাউন্সিলের মাধ্যমে আলাদা কমিটি গঠন করে সেই তথ্য নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি।

সেই উদাহরণ টেনে নির্বাচন কমিশন বলছে, জাতীয় পার্টি নিজেদের অভ্যন্তরীণ সংকট সমস্যা সমাধান করে যদি ইসির দ্বারস্থ হয় তাহলে দলটির সাথে সংলাপ বা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “তাদের মধ্যে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে। এটা তারা ফয়সালা করলে কমিশন সিদ্ধান্ত নেবে”।

এই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। এই দল দুটির প্রার্থীদের প্রচারণায় জমে উঠেছে মাঠের রাজনীতি।

অন্যদিকে, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। শিগগিরই দলের প্রার্থী তালিকা ঘোষণার কথা জানিয়েছে তারা।

ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের পর দলটির নিবন্ধনও স্থগিত করেছে নির্বাচন কমিশন। যে কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়ার বিষয়টি অনেকটাই স্পষ্ট।

গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের মতো কার্যক্রম নিষিদ্ধ বা নিবন্ধন স্থগিত না হলেও রাজনীতির মাঠে গত ১৪ মাস ধরে অনেকটাই কোণঠাসা জাতীয় পার্টি।

অন্তর্বর্তী সরকারের সাথে একটি মাত্র বৈঠকে অংশ নিলেও পরে ঐকমত্য কমিশন কিংবা সরকারের সাথে কোনো ধরনের বৈঠকে আমন্ত্রণ পায়নি দলটি।

গত এক বছরের দলটি একাধিক সভা সমাবেশ করতে চাইলেও তাতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত ১১ই অক্টোবর নির্বাচনে অংশ নেওয়া নিয়ে জাতীয় পার্টি ঢাকায় একটি সমাবেশ ডাকলেও শেষ পর্যন্ত সেটি পুলিশের বাধায় পণ্ড হয়।

অন্যদিকে জাতীয় পার্টির কার্যালয়ে একাধিক বার হামলাও হয়েছে। অগাস্টে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষও হয়েছে।

সরকার যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ করেনি কিংবা নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন বাতিল করেনি সে কারণে এরই মধ্যে নির্বাচন প্রস্তুতি শুরু করেছে।

দলটির নেতারা বলছেন, নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে ৩০০ আসনেই প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। কোন কোন আসনে প্রার্থী তালিকা চূড়ান্তও করা হয়েছে। যার নেতৃত্ব দিচ্ছে দলীয় চেয়ারম্যান জি এম কাদের।

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “প্রার্থী চূড়ান্ত করতে পার্টির চেয়ারম্যান অনেকের সাথে কথা বলেছেন। আমাদের একটা ছক করা আছে কোন আসন থেকে কে ভোট করতে পারেন। এ নিয়ে আমাদের প্রস্তুতি আছে। প্রার্থী ঘোষণা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না”।

আপাতত ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুত রাখা হলেও শেষ পর্যন্ত ভোটে অংশ নেওয়ার সুযোগ পেলে সব আসনে প্রার্থী না দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন দলের নেতারা।

মি. পাটোয়ারী বলছিলেন, “প্রাথমিকভাবে ৩০০ আসনেরই প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি। সেটি এটা পর্যায়ে পৌঁছালে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে কতগুলোতে ভোট করবো আমরা”।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০২৪ সালের নির্বাচন পর্যন্ত আওয়ামী লীগের সাথে কখনো জোটবদ্ধ, কখনো বা আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়ে আসছিল জাতীয় পার্টি।

এসব ভোটে কখনো বিরোধী দলের ভূমিকায়, আবার কখনো সরকারে থেকেই বিরোধী দল ছিল জাতীয় পার্টি। যে কারণে ২০২৪ সালের পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাতীয় পার্টিও দেশের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ে।

এমন অবস্থায় আগামী নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও যে অনিশ্চিত সেটিও মানছেন জাতীয় পার্টির নেতারা।

সম্প্রতি বিভিন্ন সভা-সমাবেশ কিংবা প্রেস রিলিজে জাতীয় পার্টিকে রাজনীতি ও নির্বাচনে সুযোগ দেওয়ার দাবিও জানাতে দেখা গেছে দলের নেতাদের।

জাতীয় পার্টির নেতারা মনে করছেন, শেষ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। সেক্ষেত্রে দলটির আগ্রহ একক নির্বাচন না করে জোটগত ভোটে অংশ নেওয়া।

রোববার যখন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর সাথে কথা হচ্ছিল তখন জোটবদ্ধ ভোট করার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেছিলেন, “রাজনীতিতে শেষ বলে কিছু নেই”।

সেটি কেমন? এই প্রশ্নে মি. পাটোয়ারীর উত্তর, “আমরা বুঝতে পারি অনেকে (রাজনৈতিক দল) আমাদের সাথে জোট করতে আগ্রহী। আমরাও অনেকের সাথে জোট করতে আগ্রহী”।

তার ব্যাখ্যা, “এই মুহূর্তে জাতীয় পার্টি মনে করছে তারা যদি একক নির্বাচনের চাইতে জোটগতভাবে করে তাহলে তাদের আসন সংখ্যা যেমন বাড়তে পারে, তেমনি যে দলের সাথে জোট করবে তাদের আসনও বাড়তে পারে”।

তাহলে শেষ পর্যন্ত কোন দলের সাথে জোটে আগ্রহ জাতীয় পার্টির?

এর একটু ব্যাখ্যা দিয়ে মি. পাটোয়ারী বলেন, ২০০১ সালের জাতীয় নির্বাচনের আগে বিএনপি- জামায়াতের সাথে জাতীয় পার্টির এক ধরনের জোট গঠনে পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু সেটি তখন হয়নি।

তবে, এবারের নির্বাচনে জাতীয় পার্টি বিএনপি বা জামায়াতের সাথে জোট করতে আগ্রহী বলেও জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন।

তিনি এটিও জানিয়েছেন যে, সেটি কতখানি বাস্তব তা নিয়ে ধোঁয়াশা আছে। তবে শেষ পর্যন্ত তা নির্ভর করবে তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিবেশ কেমন থাকে তার ওপর।

বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি দলটি সবচেয়ে বেশি বার ভাঙা গড়ার মধ্য দিয়ে গেছে। বিভিন্ন নামে জাতীয় পার্টির নতুন নতুন দল তৈরি হলেও মূল অংশ ছিল প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কাছে।

গণঅভ্যুত্থানের এক বছর পর চলতি বছরের ৯ই অগাস্ট আরেক দফায় ভাঙে জাতীয় পার্টি। দলীয় চেয়ারম্যান জিএম কাদেরসহ চেয়ারম্যানপন্থিদের বাদ দিয়ে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করেছে জাতীয় পার্টির একটি অংশ।

জিএম কাদের অংশকে বাদ দিয়ে ঢাকায় কাউন্সিল করে ওই অংশ আনিসুল ইসলাম মাহমুদকে এই অংশের চেয়ারম্যান করা হয়।

দলের শীর্ষ ও সিনিয়র নেতাদের নিয়ে গঠিত ওই অংশ কাউন্সিলের পরই নির্বাচন কমিশনের কাছে নিজেদেরকে মূল জাতীয় পার্টি দাবি করে তাদের অধীনে দলীয় লাঙল প্রতীক দেওয়ার দাবি জানায়। আগামী নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণের বিষয়টি সেই প্রশ্নেও আটকে আছে।

এই অংশের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু বিবিসি বাংলাকে বলেন, “আমরা আইন বিধি-বিধান ফলো করে কাউন্সিল করে ইসির কাছে সব তথ্য জমা দিয়েছি। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আমরাই মূল জাতীয় পার্টি। ‘লাঙ্গল’ প্রতীকও থাকবে আমাদের কাছে”।

যে কারণে, আগামী নির্বাচনে মি. মাহমুদের এই অংশই চাচ্ছে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে।

একদিকে, মাঠের রাজনীতিতে কোণঠাসা, অন্যদিকে দলীয় এই কোন্দলের বিষয়টিকেই গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ শুরু হচ্ছে। সেই সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হবে কি-না সেটি নিয়েও সিদ্ধান্ত নিতে পারছে না ইসি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বিবিসি বাংলাকে বলেন, “একটা দলের মূল বিষয় নিবন্ধন ও তাদের প্রতীক। জাতীয় পার্টির মধ্যে অভ্যন্তরীণ কিছু সমস্যা আছে। এটা তারা ফয়সালা করলে তখন কমিশন সিদ্ধান্ত নেবে”।

এই নির্বাচন কমিশনারের বক্তব্য হচ্ছে, অভ্যন্তরীণ কোন্দলের এই জটিলতা না কাটলে জাতীয় পার্টি নিয়ে কোনো ফয়সালা করতে পারবে না ইসি।

এটি যে একটি বড় সংকট সেটিও মানছে জিএম কাদের অংশ। এই অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আইন অনুযায়ী বর্তমান দলীয় কোন্দল একটি বড় সংকট। তবে পার্টির নিয়ন্ত্রণ এখনো জিএম কাদেরের কাছেই”।

সূত্রঃ বিবিসি বাংলা 

এম এইচ/ 

ShareTweet
Previous Post

তারেক রহমানের নেতৃত্বেই জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব: মীর স্নিগ্ধ

Next Post

গ্রেপ্তারের দুʼদিন পর অন্তঃসত্ত্বা স্ত্রী-সন্তানের মৃত্যু, প্যারোলে বেরিয়ে জানাজায় যুবলীগ কর্মী

Related Posts

‘আগামীর সরকার নাহিদ ইসলাম, এনসিপির নেতৃত্বে গঠিত হবে’
প্রবাস রাজনীতি

‘আগামীর সরকার নাহিদ ইসলাম, এনসিপির নেতৃত্বে গঠিত হবে’

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ
নির্বাচিত খবর

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন
জাতীয়

প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের
প্রবাস রাজনীতি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: শনিবার বিক্ষোভের ডাক জামায়াতের

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের
নির্বাচিত খবর

সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের

ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ
নির্বাচিত খবর

ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ

Next Post
গ্রেপ্তারের দুʼদিন পর অন্তঃসত্ত্বা স্ত্রী-সন্তানের মৃত্যু, প্যারোলে বেরিয়ে জানাজায় যুবলীগ কর্মী

গ্রেপ্তারের দুʼদিন পর অন্তঃসত্ত্বা স্ত্রী-সন্তানের মৃত্যু, প্যারোলে বেরিয়ে জানাজায় যুবলীগ কর্মী

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

‘আগামীর সরকার নাহিদ ইসলাম, এনসিপির নেতৃত্বে গঠিত হবে’

‘আগামীর সরকার নাহিদ ইসলাম, এনসিপির নেতৃত্বে গঠিত হবে’

৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স

৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলার শিকার বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

ইরানের শর্ত না মানলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: গালিবাফ

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, প্রতিহত করল সৌদি জোট

মক্কা লক্ষ্য করে হুতিদের ড্রোন হামলা, প্রতিহত করল সৌদি জোট

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist