রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হওয়া বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ২০ আগস্ট অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে আগামী দিনগুলোতে মির্জা ফখরুল ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞা কাজে লাগাবেন।
সবশেষে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
এস আই/














Discussion about this post