রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

২২ কোটির ৫ গুপ্তধন খুঁজে নেয়ার চ্যালেঞ্জ

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
সোমবার, ২ ডিসেম্বর, ৪:০৩ অপরাহ্ণ
বিভাগ - আমেরিকা
0 0
A A
bdnews bangla

২২ কোটির ৫ গুপ্তধন খুঁজে নেয়ার চ্যালেঞ্জ

Share on FacebookShare on Twitter

ধনকুবের জন কলিন্স-ব্ল্যাক যুক্তরাষ্ট্রে লুকিয়ে রেখেছেন ২০ লাখ ডলারের পাঁচটি গুপ্তধন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হয় ২২ কোটি টাকা। যারা গুপ্তধন খুঁজে পাওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য এটি হতে পারে অত্যন্ত রোমাঞ্চকর সংবাদ। সংবাদমাধ্যম ফক্স ১০-এর বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগের মাধ্যমে ধনী হওয়া উদ্যোক্তা জন কলিন্স-ব্ল্যাক যুক্তরাষ্ট্রে এই বিপুল মূল্যমানের গুপ্তধন লুকিয়ে রেখেছেন। কৌতূহল এবং দুঃসাহসিক অভিযাত্রায় (অ্যাডভেঞ্চার) আগ্রহ বাড়ানোর জন্য ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন এই ক্রিপ্টো মিলিয়নিয়ার।

এই গুপ্তধনের বাক্সে রয়েছে চমকপ্রদ অতিমূল্যবান জিনিসপত্র যেমন গোল্ড ডাবলুন, বিরল পোকেমন কার্ড, প্রায় ১ লাখ ডলারের মূল্যমানের বিটকয়েন এবং ঐতিহাসিক নিদর্শন। এর মধ্যে রয়েছে ডায়মন্ড ও স্যাফায়ার ব্রুচ যা একসময় জ্যাকলিন ওনাসিসের ছিল।

পাঁচটি গুপ্তধনের অবস্থান জানার সূত্র রয়েছে জন কলিন্স-ব্ল্যাকের লেখা বই ‘দেয়ার’স ট্রেজার ইনসাইড’। যেখানে ধাঁধা ও মানচিত্রের মাধ্যমে এসব মহামূল্যবান সম্পদ খুঁজে পাওয়ার ইঙ্গিত দেয়া হয়েছে।

জন কলিন্স-ব্ল্যাক শৈশব থেকেই অ্যাডভেঞ্চার ও ফ্যান্টাসি গেম, যেমন ‘ডানজিউনস অ্যান্ড ড্রাগন্স’ খেলতে ভালোবাসতেন। এখন তিনি সেই আগ্রহ বাস্তব জীবনের এক রোমাঞ্চে রূপান্তর করেন।

নিরাপত্তা ও সহজলভ্যতা নিশ্চিত করতে কলিন্স-ব্ল্যাক গুপ্তধনের বাক্সগুলো সরকারি সড়ক-মহাসড়কের পাশের তিন মাইল দূরত্বের মধ্যে এমন স্থানে রেখেছেন, যা জনাকীর্ণ নয়। তবে এগুলো ব্যক্তিগত সম্পত্তির মাটির নিচে লুকানো হয়নি।

প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, ‘সূত্র বুঝতে মেধাবী হওয়ার প্রয়োজন নেই। কৌতূহল, কল্পনাশক্তি আর নতুন কিছু করার ইচ্ছা থাকলেই যে কেউ এই গুপ্তধন খুঁজে পেতে পারবে।’

কোভিড-১৯ লকডাউনের সময় তিনি এই গুপ্তধন লুকিয়ে রাখার পরিকল্পনা শুরু করেন। অ্যাডভেঞ্চারপ্রেমী এই ধনকুবের নিজেকে ভিন্নধর্মী আনন্দ দিতেই এই প্রকল্পটি চালু করেন। তিনি বলেন, ‘আমি এই গুপ্তধনের চ্যালেঞ্জ তৈরি করেছি কারণ আমি নিজেই অ্যাডভেঞ্চার উপভোগ করি এবং এর জন্যে বেঁচে আছি। আমি আশা করি এই যাত্রায় অংশ নেয়া প্রত্যেকের মধ্যেও কৌতূহল আর বিস্ময়ের সেই একই অনুভূতি জাগিয়ে তুলবে।’

এটি নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আর্ট ডিলার ফরেস্ট ফেনের বিখ্যাত গুপ্তধন অনুসন্ধানের কথা মনে করিয়ে দেয়। ফেন ২০১০ সালে রকি পর্বতমালায় ২০ লাখ ডলারের সমমূল্যের স্বর্ণ ও রত্ন লুকিয়ে রেখেছিলেন। সেই অনুসন্ধান দশ বছর ধরে চলে এবং বিশ্বব্যাপী ব্যাপক মনোযোগ আকর্ষণ করে। তবে তা বেশ বিতর্কও সৃষ্টি করেছিল, কারণ জানা যায়, কমপক্ষে পাঁচ অনুসন্ধানকারী এতে প্রাণ হারান। কিন্তু কলিন্স-ব্ল্যাক জোর দিয়ে বলেন, তার গুপ্তধন অনুসন্ধান অংশগ্রহণকারীর নিরাপত্তা ও ধর্ম-বর্ণসহ সব বয়সীদের অংশগ্রহণ নিশ্চিত করাকে গুরুত্ব দিয়েই তৈরি করা হয়েছে।

এ ইউ/

ShareTweet
Previous Post

পিলখানা হত্যাকাণ্ড পুনঃতদন্তে স্বাধীন কমিশন গঠন

Next Post

সৌদি আরবে আরও ১৯ হাজার প্রবাসী গ্রেফতার

Related Posts

bdnews bangla
আমেরিকা

‘ভারতীয়রা মেঝে থেকে গরুর মূত্র চেটে খায়’, ইহুদি ধর্মপ্রচারকের মন্তব্যে তোলপাড়

নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর
আমেরিকা

নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়ে নিজেকে ব্রাজিলের বৈধ নেতা দাবি ফ্লাভিওর

ইরানে যুদ্ধ দ্রুত শেষ করতে যে শর্ত দিলেন ট্রাম্প!
আমেরিকা

ইরানে যুদ্ধ দ্রুত শেষ করতে যে শর্ত দিলেন ট্রাম্প!

ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের
আমেরিকা

ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের

টিকিটের দাম ৩১ শতাংশ বেশি, থ্যাংকসগিভিংয়ে কমছে বিমানযাত্রা
আমেরিকা

টিকিটের দাম ৩১ শতাংশ বেশি, থ্যাংকসগিভিংয়ে কমছে বিমানযাত্রা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়াল
আমেরিকা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৭০০ কোটি ডলার ছাড়াল

Next Post
সৌদি আরবে আরও ১৯ হাজার প্রবাসী গ্রেফতার

সৌদি আরবে আরও ১৯ হাজার প্রবাসী গ্রেফতার

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইন্টেরিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য কাতার পৌঁছাল ইরানি প্রতিনিধি দল

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার

আরব পাঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন শিশু মায়ার

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন হবে আগামীকাল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist