সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

কিয়ামতের দিন যারা নবীজি (সা.)-এর সবচেয়ে নিকটে থাকবে

প্রিন্স লিখন প্রিন্স লিখন
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ৫:১২ অপরাহ্ণ
বিভাগ - প্রবাস জীবন-যাপন
0 0
A A
bdnews bangla

কিয়ামতের দিন যারা নবীজি (সা.)-এর সবচেয়ে নিকটে থাকবে

Share on FacebookShare on Twitter

মহানবী সা. ছিলেন মহান চরিত্রের অধিকারী ও আদর্শের জীবন্ত প্রতীক। আল-কুরআন-ই হল তাঁর জীবনাদর্শ। হযরত আয়েশা রাযি.- বলেন, “তিনি ছিলেন আল-কুরআনের মূর্ত প্রতীক”। তিনি তাঁর জীবনে আল-কুরআনের প্রতিটি অনুশাসনের রূপায়ণ ও বাস্তবায়ন করেছেন। এজন্য তাঁকে ‘জীবন্ত কুরআন’ও বলা হয়। জন্মলগ্ন থেকেই তাঁর মাঝে বিরাজ করছিল সর্বোত্তম চরিত্র মাধুরী, সর্বোত্তম আদর্শ। তিনি ছিলেন সর্বোত্তম মানুষ। বাল্যকাল থেকেই তাঁর স্বভাব ছিল কলুষতা, কাঠিন্য ও কর্কশতামুক্ত। নম্রতা ছিল তাঁর প্রধান হাতিয়ার। তিনি ছিলেন দয়াশীল, সহনশীল ও সহানুভূতিশীল এবং সর্বমহলে বিশ্বস্ত।

তাই কিয়ামতের দিন যারা নবীজির খুব নিকটে থাকবে তাদের চরিত্র,গুণাগুন সম্পর্কে জেনে নেইঃ-

জাবির (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম সেই আমার কাছে সর্বাধিক প্রিয় এবং কিয়ামত দিনেও আমার খুবই নিকটে থাকবে। তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণ্য সে ব্যক্তি কিয়ামত দিবসে আমার কাছ থেকে বহু দূরে থাকবে তারা হলো—বাচাল, ধৃষ্ট-নির্লজ্জ ও অহংকারে মত্ত ব্যক্তিরা।’ (সুনানে তিরমিজি, হাদিস : ২০১৮)

আলোচ্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) উত্তম চরিত্র ও গুণাবলি ধারণে উৎসাহিত করেছেন এবং মন্দ স্বভাব থেকে নিরুৎসাহিত করেছেন। সঙ্গে সঙ্গে ঘোষণা করেছেন, উত্তম চরিত্রের অধিকারীরা কিয়ামতের কঠিন সময়ে তাঁর সবচেয়ে নিকটে থাকবে এবং যারা মন্দ স্বভাব তথা অহংকারী ও নির্লজ্জ হবে তারা নবীজি থেকে বহু দূরে অবস্থান করবে।

উত্তম চরিত্র অর্জনের পুরস্কার

হাদিসে উত্তম চরিত্র অর্জনের একাধিক পুরস্কার ঘোষণা করেছে। যার কয়েকটি উল্লেখ করা হলোঃ-

১. জান্নাতে বাড়ি লাভ : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ন্যায়সংগত হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে আমি তার জন্য জান্নাতের বেষ্টনীর মধ্যে একটি ঘরের জিম্মাদার; আর যে ব্যক্তি তামাশার ছলেও মিথ্যা বলে না আমি তার জন্য জান্নাতের মধ্যখানে একটি ঘরের জিম্মাদার; আর যে ব্যক্তি তার চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করেছে, আমি তার জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে অবস্থিত একটি ঘরের জিম্মাদার।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৮০০)

২. ঈমানের পূর্ণতা লাভ : মহানবী (সা.) বলেন, ‘মুমিনদের ভেতর তার ঈমানই বেশি পরিপূর্ণ, যার চরিত্র যত সুন্দর।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ৪৬৮২)

৩. পরকালে মুক্তি : নবীজি (সা.) বলেন, ‘মিজানে (দাঁড়িপাল্লায়) উত্তম চরিত্রের চেয়ে বেশি ভার আর কিছু হবে না।
’ (সুনানে তিরমিজি, হাদিস : ২০০২)

জিহ্বার তিন বিপদ

হাদিসে জিহ্বার তিনটি বিপদ সম্পর্কে সতর্ক করা হয়েছে। হাদিস বিশারদরা বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন—

ক. বাচাল হওয়া : যারা বেশি কথা বলে এবং কথাকে সুশোভিত করতে মিথ্যা, ভিত্তিহীন ও অশালীন কথার আশ্রয় নেয়।

খ. ধৃষ্ট হওয়া : যারা নিজের সম্পর্কে বাড়িয়ে বলে, মিথ্যা অহংকার করে এবং মানুষকে তাচ্ছিল্য করে।

গ. অহংকার করা : নিজের ভাষাগত দক্ষতা নিয়ে অহংকার করে।

আত্মমুগ্ধতা থেকে দীর্ঘ কথা বলে এবং অন্যকে কথা বলার সুযোগ দেয় না, অন্যের প্রতি ভ্রুক্ষেপ করে না।

জিহ্বার বিপদ থেকে সাবধান

জিহ্বার অসংযত ব্যবহার মানুষকে ইহকাল ও পরকালে বিপদগ্রস্ত করে। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘মানুষ তার অসংযত কথাবার্তার কারণেই অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্তি হবে।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ৩৯৭৩)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই। কিন্তু এ কথার দ্বারা আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন।

আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই। অথচ সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪৭৮)
আল্লাহ তাআলা সবাইকে উত্তম চরিত্র ধারণ এবং জিহ্বার বিপদ থেকে বাঁচার তাওফিক দিন। আমিন।

এস আই/

ShareTweet
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে দুজন নিহত

Next Post

মিডিয়াতে কেন কম আসছেন তা জানালেন আসিফ নজরুল

Related Posts

bdnews bangla
প্রবাস জীবন-যাপন

বয়ঃসন্ধিকালে সন্তানকে ভালো ও বিপজ্জনক বন্ধুর পার্থক্য শেখাবেন যেভাবে

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
প্রবাস জীবন-যাপন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

bdnews bangla
প্রবাস জীবন-যাপন

আজ বিশ্ব অলস দিবস, দিনভর বিশ্রামের দিন

আজ বিশ্ব তরমুজ দিবস
প্রবাস জীবন-যাপন

আজ বিশ্ব তরমুজ দিবস

সিদ্ধ করে রাখা ডিম কতক্ষণ পর্যন্ত খাওয়া উচিত
প্রবাস জীবন-যাপন

সিদ্ধ করে রাখা ডিম কতক্ষণ পর্যন্ত খাওয়া উচিত

তরুণীরা কেন বয়সে বড় পুরুষের প্রেমে পড়ে?
প্রবাস জীবন-যাপন

তরুণীরা কেন বয়সে বড় পুরুষের প্রেমে পড়ে?

Next Post
bdnews bangla

মিডিয়াতে কেন কম আসছেন তা জানালেন আসিফ নজরুল

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড

bdnews bangla

মরিয়মের লাশ নিতে ১৭ হাজার টাকা ধার করে অ্যাম্বুলেন্স ভাড়া

bdnews bangla

অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম: রিজভী

bdnews bangla

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানির ইন্তেকাল

bdnews bangla

সাকিবের বাড়ির সামনে আয়াসের বিতর্কিত আচরণের ভিডিও ভাইরাল

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist