দেশের জনশক্তি রপ্তানি ও রিক্রুটিং খাতের পরিচিত ব্যক্তিত্ব, বায়রার (BAIRA) সাবেক সভাপতি এবং বৃহত্তর নোয়াখালীর রিক্রুটিং জগতের অন্যতম অগ্রণী ব্যক্তিত্ব আবুল বাশার মারা গেছেন।
তার মৃত্যুতে দেশের রিক্রুটিং খাতে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি বিদেশগামী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং রিক্রুটিং খাতকে সংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে নোয়াখালী অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার বহু মানুষ তার উদ্যোগে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান।
সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রবাসী কর্মসংস্থান সংশ্লিষ্ট ব্যক্তিরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আবুল বাশারের মৃত্যুতে দেশের জনশক্তি রপ্তানি খাতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।
এস আই/














Discussion about this post