বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

মোদির শাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে মমতার প্রতি স্বাধীনতা ঘোষণা করার আহ্বান

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ১:১০ অপরাহ্ণ
বিভাগ - এশিয়া, প্রবাস বিশেষ
0 0
A A
bdnews bangla

মোদির শাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে মমতার প্রতি স্বাধীনতা ঘোষণা করার আহ্বান

Share on FacebookShare on Twitter

ভারতের পশ্চিমবঙ্গের স্বাধীনতা ঘোষণা করতে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আহ্বান জানিয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানি।

ভাইরাল একটি ভিডিওতে পশ্চিমবঙ্গ তথা ভারত সম্পর্কে রহমানিকে এই মন্তব্য করতে দেখা গেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে কারাগার মুক্তির কয়েকদিন পর আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিমুদ্দিন রহমানি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘মোদির শাসন থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে এবং স্বাধীনতা ঘোষণা করতে’ বলেছেন।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারতশাসিত ‘জম্মু ও কাশ্মিরের স্বাধীনতা’র জন্য পাকিস্তান ও আফগানিস্তানের কাছেও সাহায্য চেয়েছেন জসিমুদ্দিন রহমানি। আনসারুল্লাহ বাংলা টিম হচ্ছে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদা (একিউআইএস)-এর একটি শাখা এবং ভারতে এটি নিষিদ্ধ সংগঠন।

আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, একটি ভাইরাল ভিডিওতে রহমানিকে পশ্চিমবঙ্গ তথা ভারত সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে দেখা গেছে। খুব সম্ভবত এই ভিডিও কোনও হাসপাতালে রেকর্ড করা হয়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঢাকা-ভিত্তিক একজন ফ্যাক্ট-চেকার ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন।

আরেক ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সংশ্লিষ্ট ভাইরাল ভিডিওতে রহমানিকে ভারতের উদ্দেশে হুমকি দিতে শোনা গেছে। তিনি বলেন, “আমি ভারতকে সতর্ক করছি। বাংলাদেশ সিকিম বা ভুটানের মতো নয়। এই দেশ ১৮ কোটি মুসলমানের দেশ। যদি আপনারা বাংলাদেশের দিকে এক পাও অগ্রসর হন, আমরা চীনকে বলব, যাতে তারা চিকেন্স নেক (শিলিগুড়ি করিডোর) বন্ধ করে দেয়। আমরা সেভেন সিস্টার্সকে (উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য) বলব, স্বাধীনতা আন্দোলনে যোগদান করতে।”

তিনি আরও বলেন, “কাশ্মিরকে বলো স্বাধীনতার জন্য প্রস্তুত হতে। পাকিস্তান ও আফগানিস্তান একসঙ্গে কাশ্মিরকে স্বাধীনতা পেতে সাহায্য করবে। আমরা কাশ্মিরের স্বাধীনতার জন্য কাজ করব। আমরা পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব- মোদির শাসন থেকে বাংলাকে মুক্ত করতে এবং স্বাধীনতা ঘোষণা করতে। আমি শিখদের বলব, তোমাদের সময় এসেছে, এখন স্বাধীনতার ডাক দাও; ভারতের প্রতিটি প্রদেশে সেই শিখদের যারা খালিস্তানি, আপনাদের (স্বাধীনতা ঘোষণার) সময় এসেছে।”

জসিমুদ্দিন রহমানি আরও বলেছেন, ভারত, চীন, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনও দেশের সাথেই সংঘর্ষে লিপ্ত হতে চায় না বাংলাদেশ। তবে তাদের চ্যালেঞ্জ বা অবহেলা করা হলে তারা প্রতিশোধ নেবে।

তিনি বলেছেন, “যদি আমাদের চ্যালেঞ্জ করা হয়, যদি আমরা অবহেলিত হই, যদি আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে বাংলাদেশের তাওহীদ জনগোষ্ঠী যেমন শেখ হাসিনার বিরুদ্ধে জেগে উঠেছে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশে ইসলামকে রক্ষা করতে, মানুষ আপনাদের মুখোমুখি হওয়ার জন্য একত্রিত হবে।”

তিনি আরও বলেন: ‘সেই দিন দূরে নয় যেদিন আপনার দেশও (ভারত) ভেঙে যাবে এবং তাওহিদের পতাকা দিল্লির ওপরে উড়বে।’

উল্লেখ্য, ২০১৩ সালে রহমানিকে গ্রেপ্তার করা হয়েছিল। কট্টর ইসলামবিরোধী ও সমালোচক হিসাবে পরিচিত আহমেদ রাজীব হায়দর নামে এক ব্লগারকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিতাড়িত হয়ে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই কারাগার থেকে মুক্তি পান জসিমুদ্দিন রহমানি।

এ ইউ/ 

ShareTweet
Previous Post

১৫ বছর গান গাইতে পারিনি আমার কন্ঠ রোধ করে রাখা হয়েছে ; কন্ঠ শিল্পী মনির খান

Next Post

বাংলাদেশির ভিসা বাতিল: ভারতে গিয়ে ভারতবিরোধী পোস্ট দেওয়ায়

Related Posts

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
এশিয়া

নেপালে অবতরণের সময় দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
এশিয়া

জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

ইতিহাসে প্রথমবার চীন সফরে ওমানের সুলতান
এশিয়া

ইতিহাসে প্রথমবার চীন সফরে ওমানের সুলতান

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২
এশিয়া

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক
এশিয়া

তালেবানের পক্ষে সমর্থন, আবারও তীব্র সমালোচনার মুখোমুখী জাকির নায়েক

চালক-যাত্রীদের সহায়তায় বাসেই নারীর সন্তান প্রসব
এশিয়া

চালক-যাত্রীদের সহায়তায় বাসেই নারীর সন্তান প্রসব

Next Post
bdnews bangla

বাংলাদেশির ভিসা বাতিল: ভারতে গিয়ে ভারতবিরোধী পোস্ট দেওয়ায়

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান

সাদিক কায়েমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে : রাশেদ খান

বৃষ্টির জন্যে কাতারের ১৩৬ মসজিদে ইস্তিসকার নামাজের আহ্বান

বৃষ্টির জন্যে কাতারের ১৩৬ মসজিদে ইস্তিসকার নামাজের আহ্বান

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচনে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

২০২৭ সালে ঈদ ও পূজায় ছুটি থাকবে কতদিন

২০২৭ সালে ঈদ ও পূজায় ছুটি থাকবে কতদিন

‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে

‘ট্রাম্পকে তুলে ডাস্টবিনে ফেলার’ ভিডিও ভাইরাল, যা জানা যাচ্ছে

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist