প্রতি বছর বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে তায়কোয়ানডো প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এবছর অনুষ্ঠিত হয়েছে ২২তম জাতীয় সিনিয়র/জুনিয়র তায়কোয়ানডো প্রতিযোগিতা ২০২৫–২৬।
এবারের প্রতিযোগিতায় সিনিয়র ক্যাটাগরিতে পুমসে ও ফাইট—উভয় বিভাগে সর্বোচ্চ নম্বর অর্জন করে স্বর্ণ, রৌপ্য ও তামা—এই তিন ক্যাটাগরিতেই পদক জিতে বিজয়ী হয়েছেন প্রবাস খবরের আফসানা ভূঁইয়া।
এই প্রতিযোগিতায় সারা দেশ থেকে ছেলে ও মেয়ে মিলিয়ে প্রায় ৫০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫০ জন প্রতিযোগী পদক অর্জন করেন। এছাড়া দেশের ৩০টি জেলা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ হাবিব উল্লাহ, সাবেক সেনা কল্যাণ সংস্থা ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান ছিলেন।। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত। এটি ন্যাশনাল হ্যান্ড বল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ।
তায়কোয়ানডো এমন একটি খেলা, যা মানুষের আত্মবিশ্বাস জাগ্রত করে এবং শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি করে। বিশেষ করে নারীদের জন্য এটি একটি কার্যকর আত্মরক্ষার কৌশল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তায়কোয়ানডোর চর্চা সমাজে অপরাধ কমাতে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবেও বিবেচিত।
এম এইচ/














Discussion about this post