শনিবার, ১৮ জুলাই, ২০২৬
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি   🕒
➔ English
➔ Arabic
No Result
View All Result
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
প্রবাস খবর
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ
No Result
View All Result
প্রবাস খবর
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

চীনের সঙ্গে বড় চুক্তি পাকিস্তানের, স্বাগত জানালেন শেহবাজ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
শনিবার, ১৮ জুলাই, ১১:২৩ পূর্বাহ্ণ
বিভাগ - এশিয়া
0 0
A A
bdnews bangla

চীনের সঙ্গে বড় চুক্তি পাকিস্তানের, স্বাগত জানালেন শেহবাজ

Share on FacebookShare on Twitter

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুক্রবার (১৭ জুলাই) পাকিস্তানি ও চীনা ওষুধ কোম্পানিগুলোর মধ্যে ৪৪০ মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের ৯টি চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছেন, পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘কোনো ধরনের প্রচেষ্টারই কমতি রাখবে না।’

ইসলামাবাদে পাকিস্তান-চীন বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) ফার্মাসিউটিক্যাল, স্বাস্থ্যসেবা ও বায়োটেকনোলজি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ প্রায় ৩০০ জন চীনা প্রতিনিধির নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি দৃঢ়ভাবে বলতে চাই, পাকিস্তানে অবস্থানরত আমাদের চীনা ভাই-বোনদের নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কোনো প্রচেষ্টাই বাদ দেব না।”

প্রধানমন্ত্রী বলেন, স্থানীয় ব্যবসায়ীরা দেশের ওষুধশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তিগুলো শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না, বরং বাস্তবায়নের মাধ্যমে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর দ্বিতীয় ধাপের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।

তিনি বলেন, “আমরা আজ প্রায় ৪৪০ মিলিয়ন ডলার মূল্যের পাকিস্তানি ও চীনা উদ্যোক্তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরের সাক্ষী হয়েছি।”

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত, দুই দেশের ওষুধ কোম্পানির প্রতিনিধি, ফেডারেল মন্ত্রী, বিশেষ সহকারী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে পাকিস্তান ও চীনের বেসরকারি ওষুধ খাতের মধ্যে স্থানীয়ভাবে টিকা উৎপাদন, বায়োটেকনোলজি, ওষুধ উৎপাদন, প্রযুক্তি বিনিময় এবং হেপাটাইটিস প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। এছাড়া জাতীয় সুরক্ষামূলক টিকাদান কর্মসূচিতে সহযোগিতার বিষয়েও একটি পৃথক সমঝোতা চূড়ান্ত করা হয়।

শাহবাজ শরিফ চীনকে পাকিস্তানের “সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য বন্ধু” উল্লেখ করে বলেন, পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে চীনের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, “চীন সব আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানকে সমর্থন করেছে এবং সিপিইসি ১.০-এর আওতায় ৩০ বিলিয়ন ডলারের বিনিয়োগ এসেছে।” এ জন্য তিনি চীনা নেতৃত্বকে ধন্যবাদ জানান।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে “দূরদর্শী নেতা” আখ্যা দিয়ে শাহবাজ বলেন, তিনি চীনের সমাজ ও অর্থনীতিকে আমূল বদলে দিয়েছেন। তিনি শিক্ষা, গবেষণা, উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের অভূতপূর্ব অগ্রগতিরও প্রশংসা করেন।

দুই দেশের ব্যবসায়ী, পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী, শিল্প ও উৎপাদনবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এবং চীনে পাকিস্তানের রাষ্ট্রদূতের সহযোগিতারও প্রশংসা করেন তিনি।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়েও মন্তব্য

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত বিশ্বে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে বলে মন্তব্য করেন শাহবাজ শরিফ।

তিনি বলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং চীনসহ বন্ধুপ্রতিম দেশগুলো এতে পূর্ণ সহযোগিতা দিয়েছে। তাঁর দাবি, প্রেসিডেন্ট শি জিনপিংও এ প্রচেষ্টায় পূর্ণ সমর্থন জানিয়েছেন।

পাকিস্তান-চীন সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “দুই দেশের বন্ধুত্ব হিমালয়ের চেয়েও উঁচু, মধুর চেয়েও মিষ্টি এবং ইস্পাতের চেয়েও শক্তিশালী।”

চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ায় চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। বিশেষ করে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং ২০২২ সালে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) যুদ্ধবিরতি ভেঙে দেওয়ার পর খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

এসব হামলার লক্ষ্যবস্তু শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে কর্মরত চীনা প্রকৌশলী ও নাগরিকরাও হামলার শিকার হয়েছেন। বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি)-এর বিভিন্ন অবকাঠামো প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের লক্ষ্য করে একাধিক হামলা হয়েছে।

বুধবার পাকিস্তান সরকার জানায়, বেলুচিস্তানের সাইন্দাক তামা ও স্বর্ণখনিকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। কারণ সন্ত্রাসী হামলার কারণে সেখানে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী জানান, খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান জুলাইয়ের শুরুতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। এরপর সংশ্লিষ্ট স্থাপনা, কর্মী, পরিবহন ও সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “পাকিস্তানে আন্তর্জাতিক কোম্পানিগুলোর পরিচালিত সব প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”

বেলুচিস্তানে চীনের অর্থায়নে গভাদর গভীর সমুদ্রবন্দরসহ একাধিক বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এছাড়া সাইন্দাক খনিটি চীনের রাষ্ট্রায়ত্ত মেটালার্জিক্যাল করপোরেশন অব চায়না (এমসিসি) পরিচালনা করছে এবং উৎপাদিত অধিকাংশ খনিজ চীনে রপ্তানি করা হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ বিষয়ে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং দেশটিতে চীনা নাগরিক, প্রকল্প ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাইয়ে দাসু জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের বহনকারী একটি বাসে আত্মঘাতী হামলায় ১০ জন চীনা নিহত ও ২৬ জন আহত হন।

এরপর ২০২৪ সালের মার্চে খাইবার পাখতুনখাওয়ার বেসহামে আত্মঘাতী হামলায় পাঁচ চীনা প্রকৌশলীসহ ছয়জন নিহত হন। একই সময় করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণে দুই চীনা প্রকৌশলীসহ তিনজন নিহত এবং অন্তত ১১ জন আহত হন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকার চীনা নাগরিকদের নিরাপত্তার জন্য বিশেষ স্পেশাল প্রোটেকশন ইউনিট (এসপিইউ) গঠন করে এবং তাদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করে।

 

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

এস আই/

ShareTweet
Previous Post

ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌ-ড্রোন ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস

Next Post

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসায় অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের

Related Posts

মালয়েশিয়ার মাটিতে কোনো ইসরায়েলি নাগরিকের ঠাঁই হবে না
এশিয়া

মালয়েশিয়ার মাটিতে কোনো ইসরায়েলি নাগরিকের ঠাঁই হবে না

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
এশিয়া

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা
এশিয়া

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

bdnews bangla
এশিয়া

মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের শঙ্কা

গরু জবাইয়ের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের জয়
এশিয়া

গরু জবাইয়ের পক্ষ নিয়ে সুপ্রিম কোর্টে থালাপতি সরকারের জয়

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার
এশিয়া

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

Next Post
কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসায় অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে আসায় অতিরিক্ত শুল্কের হুমকি ট্রাম্পের

Discussion about this post

ফেসবুকে প্রবাস খবর

সর্বশেষ সংবাদ

bdnews bangla

সরকারের পাঁচ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়

bdnews bangla

২০ জুলাইয়ের মধ্যে হচ্ছে না এসএসসির ফল

bdnews bangla

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

bdnews bangla

ফিলিস্তিনি বন্দিদের জন্য কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে ২ হাজার জনের মৃত্যু

বেলজিয়ামে তাপপ্রবাহে ১৫ দিনে ২ হাজার জনের মৃত্যু

Load More

❑ আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
  • প্রবাস ফোরাম
  • প্রবাস কমিউনিটি
  • প্রবাস হেল্প কর্নার
  • প্রবাস ট্রেনিং সেন্টার
  • প্রবাস দূতাবাস
  • প্রবাসে চাকরি
  • ভিসা তথ্য
  • প্রবাস ভাষা
  • মতামত
  • আর্কাইভ
PROBASH KHABOR LIMITED
49/1, ( Ground floor),Islam Tower Road,
Nayapaltan, Dhaka-1000
Mobile -01321890389-WhatsApp Mobile -01329281279

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • প্রবাস
    • প্রবাস অর্থনীতি
    • প্রবাস রাজনীতি
    • প্রবাস দূতাবাস
    • প্রবাস জীবন-যাপন
    • প্রবাস সফলতা
    • প্রবাস জীবনের গল্প
    • প্রবাস কমিউনিটি
    • প্রবাস খেলা
    • প্রবাস বিনোদন
    • প্রবাস সাহিত্য
    • প্রবাস ইতিহাস ও ঐতিহ্য
    • প্রবাস সাক্ষাৎকার
    • প্রবাস শিক্ষা
    • প্রবাস ভ্রমন
    • প্রবাস কণ্ঠ
    • প্রবাস হেল্প কর্নার
    • প্রবাস আলোকচিত্র
    • প্রবাস ভাষা
    • ভিডিও সংবাদ
    • প্রবাস ফোরাম
    • প্রবাস ট্রেনিং সেন্টার
    • প্রবাসে চাকরি
    • প্রবাস বিশেষ
  • এশিয়া
  • মধ্যপ্রাচ্য
  • ইউরোপ
  • আমেরিকা
  • আফ্রিকা
  • প্রবাসী মন্ত্রণালয়
  • বিএমইটি
  • রিক্রুটিং এজেন্সী
  • বায়রা
  • পাসপোর্ট
  • বিমানবন্দর
  • হজ্জ
  • প্রবাস বিশেষ

Copyright © 2023 probashkhabor All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist