ফিলিস্তিনিদের জন্য ১০০ টন খাবার ও ওষুধ পাঠাচ্ছে পাকিস্তান। আজ রোববার (৩ আগস্ট) দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক সহায়তার প্রথম চালানটি আজ রাতেই ইসলামাবাদ বিমানবন্দর থেকে রওনা হবে। এই সহায়তা ফ্লাইটের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং এনডিএমএ’র চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।
সংস্থাটি আরও জানায়, প্রথম চালানে বিশেষ ফ্লাইটের মাধ্যমে এই ১০০ টন ত্রাণ জর্ডানের আম্মান শহরে পৌঁছাবে। এবার তারা মোট ২০০ টন সহায়তা ফিলিস্তিনে পাঠাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে এ পর্যন্ত মোট ১ হাজার ৭১৫ টন মানবিক সহায়তা পাঠিয়েছে এনডিএমএ।
এম এইচ/














Discussion about this post